শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭

শিক্ষা সফরে একদিন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ


সকাল ৮ টা। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির ৪ শতাধিক ছাত্রিদের নিয়ে দিনাজপুরের গ্র্যানাইট পাথর খনি ও পিকনিক স্পট স্বপ্নপুরির উদ্দেশ্যে বের হয়। আনন্দে আত্মহারা সকল শিক্ষার্থী। কি যে রোমাঞ্চকর মুহুর্ত তাদের মধ্যে কাজ করছে তা ভাষায় প্রকাশ করা যাবে না বলে জানালেন,বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেনির ছাত্রি মিতা চক্রবর্তী ও চেতনা রায়।
বাসের ভিতরে নেচে গেয়ে আনন্দের এক পর্যায়ে সকাল ১১টায় বাসটি পৌছে গেল দিনাজপুরের গ্রানাইট পাথর খনিতে। তাড়াতাড়ি করে সকালের নাস্তা সেরে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার্থীরা গ্রানাইট পাথর খনি পরিদর্শন করলেন। পাথর খনি পরিদর্শন শেষে দুপুরে পিকনিক স্পট স্বপ্নপুরির উদেশ্যে বাস রওনা দিল। পাথর খনি ও পিকনিক স্পট স্বপ্নপুরি কাছাকাছি হওয়াতে শিক্ষার্থীদের পিকনিক স্পটে যেতে বেশি সময় লাগলো না।
পিকনিক স্পট স্বপ্নপুরির গেটের সামনে বিশাল পরির মুর্তি দেখে শিক্ষার্থীরা আনন্দে নাচতে লাগলো।
নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সমন্বিত একটি পিকনিক স্পট। প্রকৃতি আর মানুষের এই সহবস্থান আগুন্তুক যে কারোরই ভালো লাগবে। ছাত্রিরা পিকনিক স্পটের পছন্দ মত নানা জায়গায় ছবি তুলতে ব্যস্ত সময় পার করছে। সময় তার নিজস্ব গতিতে চলতে লাগলো। এক সময় শিক্ষার্থীরা গোটা পিকনিক স্পট পরিদর্শন শেষ করে দুপুরের খাবার খেয়ে নিল। এর পর পিকনিক স্পটের প্যান্ডেলে শুরু হল ছাত্রিদের মনোমুগ্ধকর নাচ ও গান। তার পর শুরু হল র‌্যাফেল ড্র। পুরো দিন আনন্দ শেষে স্বপ্নপুরি হতে রওনা দেয় একে একে শিক্ষার্থীদের বাস। এভাবেই শেষ হয় আনন্দমুখর পরিবেশে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষাসফর।


বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৮জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

1 টি মন্তব্য:

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...