কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
ছাবেদ আলি(৭৫)। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির দক্ষিন বিষ্ণুপুর জোলাপাড়া গ্রামে। বৃদ্ধ এই মানুষটি এসেছেন অনেক কষ্ট করে পায়ে হেঁটে শুধু মাত্র ঘোড়-দৌড় খেলা দেখার জন্য। ছোট বেলা হতে দেখতাম আমাদের এখানে প্রতি বছর শীতের সময় ঘোড়-দৌড় প্রতিযোগিতা হতো। দেশের নানা প্রান্ত হতে প্রতিযোগিরা এখানে এসে খেলায় অংশগ্রহন করতো। এখন আর হয় না। কয়েক দশক পর ঘোড়-দৌড় খেলাটি দেখতে পেয়ে কি যে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কথাগুলো জানালেন বৃদ্ধ ছাবেদ আলি।
দীর্ঘ সময় পর এ ঘোড়-দৌড় খেলার আয়োজন দেখে সরেজমিনে গিয়ে দেখা যায়; মাঠে সকাল হতে দেশের ননা প্রান্তের প্রতিযোগিরা ঘোড়া নিয়ে অনুশীলনে ব্যস্ত। আজ রবিবার (১৫জানুয়ারি) দুপুর হতে বিকেল পর্যন্ত এ ঘোড়-দৌড়ের আয়োজন করেছেন বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ও পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়ন পরিষদ। শাহ্ মোহাম্মদ এফতেখারুজ্জামান ফাকের সভাপতিত্বে এ খেলা উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।
ঘোড়-দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য বদরগঞ্জের জনপ্রিয় নেতা আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক।
প্রধান অতিথি ডিউক চৌধুরি এমপি জানান; গ্রামিন ঐতিহ্যের এই ঘোড়-দৌড় খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। আগে মনে হতো ঘোড়-দৌড় খেলাটি যেন কেবল স্মৃতি। গ্রামিন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাই এ জন্য যে,তারা কয়েক দশক পরে হলেও গ্রামিন ঐতিহ্যকে বুকে ধারন করে ঘোড়-দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ সময় ঘোড়-দৌড় খেলায় রংপুর দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে; ঘোড়-দৌড় প্রতিযোগিতায় প্রায় ৫০ হাজার লোকের সমাগম হয়েছিলো। দেশের নানা প্রান্তের প্রতিযোগির মধ্যে নওগা জেলার ৭ম শ্রেনির ছাত্রি তাসলিমা খাতুন সকলের দৃষ্টি কাড়েন।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৫জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন