শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

কালের গর্ভে বিলীন হতে চলেছে বহুমূখি ঔষধিগুন সম্পন্ন উদ্ভিদ
 “বথুয়া”


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

অবজ্ঞা অবহেলা আর অনাদরে প্রকৃতির খুব কাছাকাছি বহুমূখি ওষুধীগুন সম্পন্ন যে সমস্ত উদ্ভিদগুলি বিলীন হতে চলেছে তার মধ্যে “বথুয়া” অন্যতম। ঈযবহড়ঢ়ড়ফরধপবধব(চিনোপোডিয়েসি)গোত্রের এর বৈজ্ঞানিক নাম ঈযবহড়ঢ়ড়ফরঁস ধষনঁস.(চিনোপডিয়াম এলবাম)। হাঁসের পায়ের পাতার মত চ্যাপ্টা আকৃতির পাতা বিশিষ্ট বলে একে ইংরেজীতে এড়ড়ংবভড়ড়ঃ বা হংসপদি বলে অভিহিত করা হয়। সারা বাংলা তথা ভারত বর্ষে এটি বথুয়া নামে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীতের শেষে ফসলের জমিতে, আইলে আপনা-আপনি বথুয়া জন্মে থাকে এবং সে সময় বাজারে সু-স্বাদু শাক হিসাবে বিক্রি করা হয়। সমগ্র পৃথিবীতে প্রতি বছর প্রায় ৫ লক্ষ শিশু “ভিটামিন এ” অভাবে রাতকানা রোগ হয়। অথচ প্রচুর পরিমানে “ভিটামিন এ” সমৃদ্ধ এ বথুয়া উদ্ভিদকে আগাছা হিসাবে সহজেই উপড়িয়ে ফেলা হয়। খুব সাধারণ বা প্রকৃতির কাছাকাছি থাকা কোন কোন পরিবার বছরে একবার এর পাতা ডগা শাক হিসাবে ব্যবহার করে। ব্রোঞ্চ যুগ থেকে ভোজ্য উদ্ভিদ হিসাবে বথুয়া পরিচিত হলেও বর্তমান প্রজন্মের নিকট এ উদ্ভিদটি অপরিচিতই রয়ে গেছে। বথুয়া এশিয়া ও ইউরোপের দেশজ উদ্ভিদ। ভারত এবং পাকিস্তানের দরিদ্র চাষিরা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের উপজাতিরা এখনও এ উদ্ভিদ চাষাবাদ করে। এর ফলগুলো গুড়ো করে ময়দার সঙ্গে মিশিয়ে ভিটামিন এ সমৃদ্ধ রুটি তারা তৈরি করে। অবহেলিত এ উদ্ভিদটি হোমিওপ্যাথিক ঔষধ হিসাবে যকৃত রোগে হুকওয়ার্ম ও কেঁচো কৃমির জন্য ব্যবহৃত হয়। ভারতে ঢেঁড়সের পাতার মোজাইক রোগ দুর করতেও এর নির্যাস ব্যবহার করা হয়।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম বলেন ; অত্যন্ত উপকারি সহজলভ্য ও বহুমুখি গুন সম্পন্ন এই উদ্ভিদটি যাতে হারিয়ে না যায় সে দিকে দৃষ্টি দেওয়া এবং নতুন প্রজন্মকে বথুয়া উদ্ভিদ সম্পর্কে ধ্যান জ্ঞান দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুবর রহমান মোবাইল ফোনে জানান; প্রকৃতির খুব কাছাকাছি উপকারি উদ্ভিদটি আজ হারিয়ে যেতে বসেছে। বথুয়ার সংরক্ষন যেমন জরুরি তেমনি নতুন প্রজন্মকে চিনিয়ে দেওয়াটাও জরুরি।  

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৯ডিসেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

     



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...