ক্রমেই হারিয়ে যাচ্ছে ঔষুধি গুন সম্পন্ন উদ্ভিদ আমলকি
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ (রংপুর)ঃ
প্রকৃতি হতে ক্রমেই হারিয়ে যাচ্ছে ব্যাপক ঔষধি গুন সম্পন্ন বিভিন্ন ধরনের উদ্ভিদ। তেমনি একটি উদ্ভিদ হল আমলকি। রংপুরের বদরগঞ্জ সহ দেশের প্রায় সর্বত্রই আমলকি দেখা যেত এখন আর সচারাচর চোখেই পড়ে না। অধিক পরিমানে ভিটামিন সি সমৃদ্ধ এ ফলটিকে ভিটামিন সির রাজা বলা হয়। ইউফরবিয়েসি (Euphorbiaceae) গোত্রের এ ফলটির বৈজ্ঞানিক নাম ফাইলানথাস এমবিলিকা (Phyllanthus embelica)। পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্যমতে ; খাদ্য উপযোগি প্রতি ১০০ গ্রাম আমলকিতে আছে ভিটামিন সি ৪৬৩ মিলিগ্রাম, শর্করা ১৬.২ গ্রাম, খনিজ পদার্থ ০.৭ গ্রাম, আঁশ ৩.৪ গ্রাম, খাদ্যশক্তি ৭০ কিলোক্যালরি, ক্যালসিয়াম ২২ মিলি গ্রাম, লৌহ ৩.১ মিলিগ্রাম।
দেশের বেশির ভাগ মানুষ ভিটামিন- সির অভাবে প্রতি বছর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। দেশিয় ঔষধ ও প্রসাধনি সামগ্রি তৈরিতে আমলকি ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে। আমলকির আচার ও মোরব্বা সূ-স্বাদু এবং পুষ্টিকর। আমলকির রস সেবন করলে যকৃত, পেটের পীড়া, হাপানি, কাশি, বহুমুত্র, জন্ডিস ও বদহজম জনিত রোগ নিরাময়ে অসাধারন কাজ করে। এর পাতার রস খেলে আমাশয় ভাল হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায়। চর্মরোগের চিকিৎসাতেও আমলকি ফল ব্যবহার হয়। কাচা আমলকির রস ২-৩ চামচ করে প্রতি দিন ২ বার চিনি অথবা মধু দিয়ে সেবন করলে ভিটামিন-সি, ভিটামিন বি- ১, এবং ভিটামিন বি-২ এর অভাব জনিত বিভিন্ন রোগের উপশম হয়। কাচা অথবা শুকনা আমলকি বেটে দুধে দিয়ে তার সাথে মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে। অল্প বয়সে দৃষ্টিশক্তি কমে যাওয়া হতে রক্ষা পেতে ২-৩ চামচ আমলকির রসে ১চামচ করে মধু মিশিয়ে কিছুদিন খেলে দৃষ্টি শক্তি ভালো হয়। প্রস্রাবের কঠিণ জ্বালা হতে মুক্তি পেতে ৩/৪ চামচ আমলকির রস আধা লিটার দুধের সাথে মিছরি মিশিয়ে গোসলের পর খেলে সম্পূর্ন আরোগ্য হয়। চুলের গোড়া নরম, উঠে যাওয়া এবং চুল পাকা বন্ধ করতে আমলকি বেটে মাথায় লেপে দিয়ে ৩/৪ ঘন্টা পর ধুয়ে ফেললে ব্যাপক উপকার পাওয়া যায়। আমলকি ব্যবহারে একদিকে যেমন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত থাকা যায় অন্যদিকে অর্থ অপচয়ের হাত হতে রক্ষা পাওয়া যায়।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম বলেন; আগে আমাদের উপজেলায ব্যাপক আমলকির গাছ ছিল বর্তমানে চোখেই পড়েনা। বিলুপ্তপ্রায় এ উদ্ভিদটিকে বাঁচিয়ে রাখতে হলে এর সংরক্ষণ ও বংশ বৃদ্ধির জন্য সারাদেশে ছড়িয়ে দেওয়া উচিত। তা না হলে প্রকৃতি হতে একদিন হারিয়ে যাবে।
বদরগঞ্জ রংপুর
তারিখ-০৩ ডিসেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন