হতদরিদ্র ছুরুত আলির বদলে যাওয়া জীবনের গল্প
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
ছুরুত আলি একজন হতদরিদ্র রিক্সা চালকের নাম। জীবন জীবিকার তাগিদে রিক্সার শক্ত হ্যান্ডেলকে সঙ্গী করে প্রতিনিয়ত জীবন যুদ্ধে নেমে পড়তেন। পরিবারে সদস্য সংখ্যা ৭। রিক্সা চালিয়ে সংসারে সাত সদস্যের ব্যয়ভার ভরনপোষন তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল। নিরুপায় ছুরুত আলি সেই ভোরে রিক্সা নিয়ে বের হতেন আর বাড়ি ফিরতেন রাত ১২ টার দিকে।রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করতেন তা দিয়ে ঠিকমত সংসার চলতো না। মাঝে মাঝে হতদরিদ্র ছুরুত আলির পরিবারকে অর্ভুক্ত থাকতে হতো।
একদিন এক রিক্সার প্যাসেঞ্জার কলেজ শিক্ষকের পরামর্শে তিনি রিক্সা চালানো ছেড়ে দিয়ে অন্যের জমি বর্গা নিয়ে শুরু করেন সবজি চাষ। আর এই সবজি চাষই তার জীবনকে বদলে দিল। এখন তাকে আর রিক্সা চালাতে হয় না। সবজি চাষ করে ছুরুত আলি এখন স্বাবলম্বি। বদলে যাওয়া ছুরুত আলির বাড়ি রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুটি ডাঙ্গা মহল্লায়।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়; ছুরুত আলি কপি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। সফল সবজি চাষি ছুরুত আলি জানান; গতবছর তিনি শ্যাম এন্ড মম লোহানি মেডিকেল সেন্টারের ২ একর ৩০ শতক জমি বর্গা নিয়ে বাঁধা কপি ও ফুল কপির চাষ করেছিলেন। যাবতীয় খরচ বাদে তিনি আয় করেছিলেন ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এবার তিনি অন্যের আরও চার বিঘা জমি বর্গা নিয়ে কপি ও লাউয়ের চাষ করেছেন। এ পর্যন্ত সার,বীজ, কীটনাশক,সেচ ও পরিচর্যায় তার খরচ হয়েছে ১ লক্ষ টাকা। তিনি আশা করছেন সব মিলিয়ে ওই সকল জমি হতে তিনি দুই-তিন লাখ টাকা আয় করতে পারবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে; সবজি চাষ করে তিনি ইতোমধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন। নিজস্ব দালানবাড়ি করেছেন। ছোট করে গরুর খামার দিয়েছেন। তার অন্য সন্তানদের তিনি লেখাপড়া করাচ্ছেন।
স্ত্রী রহিমা বেগম জানান; আগে কতদিন না খেয়ে থাকতে হয়েছে। আল্লাহ্র রহমতে এখন আমরা অনেক ভাল আছি।
বর্তমানে সফল সবজি চাষি ছুরুত আলি জানান; দেশের যুবকরা যদি অহেতুক সময় নষ্ট না করে কৃষি কাজে মনোযোগি হয় এবং একটু পরিশ্রম করেন তাহলে তারাও কৃষিক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে। বিষয়টি আমি নিজেকে দিয়েই বুঝতে পেরেছি।
বদরগঞ্জ উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান; ছুরুত আলি একজন সফল সবজি চাষি। তিনি শুধুমাত্র সবজি চাষ করেই স্বাবলম্বি হয়েছেন। আমরা সব সময় তাকে সবজি চাষে উৎসাহিত করে আসছি।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৮ডিসেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন