বাদুড়ের কলকানিতে মূখর বদরগঞ্জের সিও রোড
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
পৌর শহরের সিও রোড় মহল্লার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে শত বছরের একটি পাকুড়(অশ্বথ) গাছ। গাছটির সঙ্গে লাগোয়া রয়েছে বদরগঞ্জের সবচাইতে প্রাচীন ও প্রথম মসজিদ তামেরি জামে মসজিদ। পৌর শহরের মেইন সড়ক হওয়ায় গাড়ি ঘোড়া মুসুল্লি ও পথচারিদের পদচারনায় সবসময় পূর্ন থাকে ব্যস্ত এই সড়কটি। পুরাতন এই পাকুড় গাছের ডালে শিশু সন্তানকে বুকে আগলে নিয়ে ঝুলে রয়েছে হাজার হাজার বাদুর। বাদুরের কলকালিতে মূখর থাকে সিও রোড এলাকা। এই সড়ক পাড়ি দেবার সময় সকল পথচারিরই দৃষ্টি কাড়ে নিরীহ স্তন্যপায়ি এই প্রাণিগুলোর দিকে।
সিও রোড এলাকার বাসিন্দা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান; ছোট বেলা হতে দেখছি এই পাকুড় গাছটির মগডালে শত শত বাদুড়ের ঝুলে থাকা। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারি নিরীহ এই প্রাণিগুলোকে দেখে খুব ভাল লাগে। এ এলাকার বাসিন্দারা বাদুরগুলোর কেউ যাতে কোন ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কারনে ব্যস্ততম এই সড়কটিতে জন্মানো পাকুড় গাছটি বাদুরের অভয়ারন্যে পরিনত হয়েছে।
সিও রোড এলাকার বাসিন্দা ভবেষ কুন্ডু(৭০)জানান; আমরা ছোট বেলা হতে দেখছি এই পাকুড় গাছটিতে বাদুর ঝুলে থাকতে। বদরগঞ্জের কোথাও বাদুর দেখা না গেলেও সিও রোডের এই গাছটিতে অসংখ্য বাদুর দেখা যায়।
সিও রোড মহল্লার বাসিন্দা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান মুক্তা জানান; বিদেশি প্রজাতির কোন গাছ রোপন না করে দেশিয় প্রজাতির বেশি বেশি করে ফলজ ও বনজ গাছ রোপন করতে হবে তা না হলে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারি এই প্রাণিগুলি আবাসস্থল ও খাদ্যের অভাবে একদিন বিলীন হয়ে যাবে।
বদরগঞ্জ প্রাণি সম্পদ অফিসার রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান; প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে দেশের পক্ষিকূল বিশেষ ভূমিকা রাখে এতে কোন সন্দেহ নেই তবে একটু সতর্ক থাকতে হবে বাদুরের ভক্ষনকৃত ফলমূল হতে।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৫ডিসেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন