মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

কাছে থেকে দেখা রাঙামাটি

কাছে থেকে দেখা রাঙামাটি


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
আমরা কোন এক অজানা পথের সন্ধানে বের হয়েছি। প্রকৃতির অমোঘ নিয়ম আর সূবিশাল পাহাড়ের সৌল্পিক সৌন্দর্যের টানে যেন আটকা পড়ে গেছি। এ এক ভিন্ন ধরনের অনুভূতি। যে অনুভূতিকে প্রত্যেক কপোত-কপোতি মনের মাধুরি দিয়ে লালন করে। প্রকৃতির সৌন্দর্য বুনোমানুষ আর পাহাড়ি ঝরনার কলকানিতে হারিয়ে যায় মন।
ছুঁইয়ে দেখতে ইচ্ছে করে সেই বিশাল পাহাড়ি অট্টালিকাকে। গোপন অনুভূতি হতে জেগে ওঠা মনটা যে আর বাঁধা মানছে না। তার অপরুপ চোখের পলক যেন ডাকছে আমায়। তার আত্মঘাতি ইশারায় বিদ্ধ আমার এই দেহ মন। পাহাড়ের দেহে লেগে থাকা ছোট ছোট চির সবুজ গাছগুলোকে মনে হচ্ছিল কোন এক লাজরাঙা রমনি যেন শাড়ি পরে বসে আসে,তার প্রিয়জনের প্রতিক্ষায়। এ যেন তার কতদিনের প্রতিক্ষা।
আমাদের গাড়ির ছন্দবিহিন শব্দও তার কাছে মনে হচ্ছিল যেন মিলনের পুর্বাভাস(সানাই)। এতে তার যেন কোন বিরুক্তি নেই,নেই কোন ক্লান্তি। তার কাছে তখন পাবার আকাঙ্খাই ছিল মূখ্য। আমি যেন তার লাজ ভাঙ্গানোর জন্যই এখানে এসেছি।
প্রাণহীন মেরুদন্ডবিহিন কলকব্জা সম্ভারে সজ্জিত গাড়িটিও যেন বুঝতে পেরেছে আমার আর অট্টালিকার গোপন অভিসারের কথা। হঠাৎ দুই পাহাড়ের উচু-নিচু আঁকাবাঁকা পথের মাঝে প্রাণহীন যন্ত্রচালিত গাড়িটিরও যেন পিপাসা লেগে গেছে,এই সুবাদে এখানে থামা।
আনন্দে উদ্বেলিত আমার এই দেহ মন। হৃদয়টাও যেন মোচড় দিয়ে উঠল। চিনচিন করে উঠল বুকের ভিতরটা। কিসের যেন একটা টান অনুভব করলাম এই মনে এই হৃদয়ে। এ টানতো একদিনেই তৈরি হয়নি,এটান শত সাধনার শত দিনের শত জনমের। এবার অনেক কষ্টে যাচ্ছি তার কাছে..........। (চলবে) 


বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৩ডিসেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪    
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...