সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

বিলীন হতে চলেছে শিশু-কিশোরদের গ্রামিন খেলাধুলা !

বিলীন হতে চলেছে শিশু-কিশোরদের গ্রামিন খেলাধুলা !

কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ( রংপুর)ঃ
 কালের গর্ভে বিলীন হতে চলেছে শিশু কিশোরদের গ্রামিন খেলাধুলা। দিনের পর দিন গ্রামাঞ্চল ঘুরলেও এখন আর সচরাচর চোখে পড়েনা শিশু কিশোরদের সেকালের সেই গ্রাম্য  খেলাধুলা হা ডু-ডু ,গোল্লাছুট,বউছি, কিতকিত কানামাছি ভোঁ ভোঁ,লুকোচুরি,চোরডাকাত,পুতুল বিয়ে সহ নানা ধরনের খেলাধুলা। বিগত দিনের শিশু কিশোরেরা যে বয়সে এ সব খেলাধুলা নিয়ে মেতে থাকত এখন সে বয়সে তারা যান্ত্রিক খেলাধুলায় মেতে থাকে। সে কালের পাড়া মহল্লার শিশু কিশোরেরা দলবেঁধে গ্রাম্য খেলায় মেতে হারিয়ে যেত তাদের আপন ভুবনে। অথচ বর্তমানে ওই বয়সের শিশু কিশোরেরা গ্রাম্য খেলাধুলা বাদ দিয়ে কম্পিউটার গেমস,ভিডিও গেমস নিয়ে ব্যস্ত  থাকে। দেশের বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে বাস করলেও কালের বিবর্তনে যুগের গতানুগতিক হাওয়ায় আজ গ্রামের ঐতিহ্যবাহি খেলা ধুলা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে সে কালের অত্যন্ত জনপ্রিয় খেলা মার্বেল,হা ডু-ডু ঘুড়ি উড়ানো। বর্তমান সময়ের কিশোরদের মার্বেল হা ডু-ডু ও ঘুড়ি উড়ানোর মত খেলার সঙ্গে তাদের আর কোন পরিচয়ই নেই। অথচ এখন তারা খেলার মধ্যে ফুটবল বিশেষ করে ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত থাকে। সম্প্রতি সরজমিনে বদরগঞ্জের ১০টি ইউনিয়ন ঘুরে কালুপাড়া ইউনিয়নের শংকরপুর নামক গ্রামে দেখা যায় অনেকগুলো শিশু কিশোর একত্রিত হয়েছে তাদের সাথে কথা হলে তারা জানায়;মাঠে খেলতে যাচ্ছি। এদের মধ্যে একজনের নাম সুজন। ৫ম শ্রেনীতে পড়ে সে। তাকে প্রশ্ন করলাম কি খেলা খেলতে যাচ্ছ? উত্তরে জানাল ক্রিকেট। গোল্লাছুট খেলতে পারো না? উত্তরে সে জানায়;সেটা আবার কি খেলা! দলবেঁধে আসা সকল শিশু কিশোরদের গ্রামিন খেলাধুলার সম্পর্কে জানতে চাইলেও কম বেশি সকলেই ঐতিহ্যবাহি গ্রামিন খেলাধুলার সাথে তারা কেউই পরিচিত নয়।
দেশিয় সংস্কৃতি ও গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে বিশেষ করে অভিভাবকদের নিজ নিজ সন্তানকে হারিয়ে যাওয়া খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। না হলে এক সময় কালের গর্ভে বিলিন হয়ে যাবে গ্রামবাংলার এ সব খেলাধুলা বলে মনে করেন বদরগঞ্জ উপজেলা কলেজ শিক্ষক কল্যান সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-১২ডিসেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...