বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭

অপুষ্টির শিকার হাজারো মানুষ
গাভীর দুধের ঘাটতি পূরন হচ্ছে না বদরগঞ্জে

কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

মায়ের দুধের বিকল্প নেই। এই কথাটি আমরা সবাই জানি। মায়ের দুধের পর যদি কোন পুষ্টি সমৃদ্ধ খাদ্য থাকে তা হল গাভীর দুধ। এটি মানুষের অতি প্রয়োজনীয় সূষম খাবার অথচ এই খাবারটির ঘাটতি থেকেই যাচ্ছে রংপুরের বদরগঞ্জে। ফলে উপজেলার নিম্ন আয়ের মানুষ সহ তাদের পরিবার পরিজন অপুষ্টির শিকার হয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। বুদ্ধি ও দৈহিক বৃদ্ধিতে বাধাগ্রস্থ হচ্ছে উপজেলার কোমলমতি শিশুসহ জনসাধারন। রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে দিনকে দিন।
সরকারি হিসেবে প্রায় ৩ লাখ জনসংখ্যা এ উপজেলায়। পুষ্টি বিশেষজ্ঞদের মতে ; প্রতিদিন পূর্ণ বয়স্ক একজন মানুষের জন্য ২৪০মিঃলিঃ দুধের প্রয়োজন। বছরে এ উপজেলায় প্রয়োজন ৭৫মেঃ টন দুধ। অথচ এ উপজেলায় উৎপাদন হয় ৪০ মেঃ টন দুধ।
প্রানি-সম্পদ অফিস সূত্রে জানা যায় ; বদরগঞ্জ উপজেলায় দেশি জাতের গাভী রয়েছে ২৫ হাজার,সংকর জাতের রয়েছে ৮হাজার। প্রয়োজনের তুলনায় গাভীর সংখ্যা অনেক কম, উপরন্তু উপজেলায় উৎপাদিত দুধের বড় অংশ চলে যায় মিল্কভিটা সহ অনেক কোম্পানিতে। উপজেলায় কিছু গরুর খামার রযেছে এরপরও যারা বাড়িতে গাভী পালন করেন তারা নানা সমস্যা ও প্রতিকূলতায় গাভীর পরিচর্যা করেন।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার বলেন ; ছোট বেলা হতে আমাদের বাড়িতে দেখেছি অসংখ্য গরু। সে সময় বিস্তৃর্ন অঞ্চল ফাঁকা পড়ে থাকতো, গাভীসহ গবাদি পশু মাঠে ময়দানে ঘাস খেয়ে বেড়াতো, বর্তমানে তা সম্ভব নয়। এ কারনে আমরাও গাভী সহ গবাদি পশুর সংখ্যা কমিয়ে দিয়েছি। তিনি আরও জানান ; কিছু গরুর খামার গড়ে উঠলেও পশুখাদ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় এবং চোরের উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য খামার মালিকরাও নিরুৎসাহিত হচ্ছেন। ফলে জনসংখ্যার তুলনায় বদরগঞ্জে দুধের ঘাটতি থেকেই যাচ্ছে।
উপজেলা প্রানি-সম্পদ ভেটেনারি সার্জন ডাঃ সাখাওয়াৎ হোসেন বলেন ; দুধের ঘাটতি পূরনে আমি কৃষক ও খামারিদের উৎসাহ প্রদান করছি। তিনি আরও বলেন ; গাভীর চিকিৎসার জন্য সরকারি ওষুধ পত্রের প্রাপতা এখানে একেবারেই অপ্রতুল। তবে আমরা আপ্রান চেষ্টা করছি যাতে খামারি সহ কৃষকরা উপকৃত হয়।

বদরগঞ্জ, রংপুর
তারিখ-১৯জুন/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...