“আমি ভাই জনদরদী
ফেলেছি জাল রাশি রাশি,
কারন সামনে ইলেকশান
পেতে হবে সিলেকশন।
আমি ভাই জনদরদী
৭১’ এ করেছি লুন্ঠন
লুটেছি শত মা বোনের ইজ্জত সম্ভ্রম,
হয়েছি এখন সওদাগর(ধনী)
সময় নেই পিছু তাকাবার।
আমি ভাই জনদরদী
একবার জিততে পারলে নির্বাচন
জনগন বুঝবে আমার আচরন,
জনগনের রক্ত চুষে
হাড়-হাড্ডিসহ পিষে পিষে,
খাবো আমি চপ বানিয়ে
তবেই না আমি জনদরদী।”
কামরুজ্জামান মুক্তা
বদরগঞ্জ,রংপুর
তারিখ-৯জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন