শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭

ফুল চাষ ও বিক্রি করে মানিক আজ স্বাবলম্বি

ফুল চাষ ও বিক্রি করে মানিক আজ স্বাবলম্বি


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

মানিক(৩৮)। পেশা ফুলের চাষ করা ও তা বিক্রি করা। ফুল চাষ ও বিক্রি করে আজ সে লাখপতি। মানিকের বাড়ি পৌরশহরের বালুয়াভাটা মহল্লায়। শ্রম আর অদম্য ইচ্ছা শক্তিই তাকে সাহস যুগিয়েছে স্বাবলম্বি হতে। শ্রম আর ইচ্ছা শক্তি যে মানুষকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বদরগঞ্জের মানিকই তার প্রমান। দরিদ্র অর্ধশিক্ষিত এ যুবকটি যখন কোন ধরনের কাজ না পেয়ে পথে পথে ঘুরছেন তখন তারই এক বন্ধু তাকে পরামর্শ দেয় ফুল চাষ করার জন্য। মানিকও সিন্ধান্ত নিয়ে ফেলে ফুল চাষ করবে সে,কিন্তু জায়গা কোথায় পাবে? পরীক্ষামুলকভাবে ষ্টেশনের পরিত্যক্ত জায়গাতে নানা ধরনের দেশি জাতের ফুল চাষ শুরু করেন এবং বাজারজাত করেন। তাতে সে ভাল আয়ও করেন। এভাবেই শুরু। বর্তমানে বদরগঞ্জে ফুল চাষি বলতে যুবক মানিককেই বুঝায়। ফুল চাষ করে ষ্টেশন এলাকায় গড়ে তুলেছেন সুন্দুর পরিপাটি নিজস্ব ফুলের দোকান। শুধুমাত্র ফুলের এই ব্যবসা দিয়ে যুবক মানিক গ্রামে ক্রয় করেছেন কয়েক বিঘা জমি,পৌরশহরে তৈরি করেছেন বাড়ি। গাড়ি,ব্যাংক ব্যালেন্স সবই হয়েছে তার। দরিদ্র বেকার মানিক বর্তমানে সফল ফুল চাষি ও স্বাবলম্বি। সে তার জমিতে গোলাপ,গাধা গ্লাডিওলাস,রজনীগন্ধা সহ নানা ধরনের ফুল চাষ করেন।
সরেজমিনে পৌরশহরের ষ্টেশন সংলগ্ন মানিক ফুল ঘরে গিয়ে কথা হয় সফল ফুল ব্যবসায়ি মানিকের সাথে,তিনি এ প্রতিবেদককে জানান; একটা সময় কাজের জন্য সবার দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজ পাইনি। অভাবের কারনে বেশি দুর লেখাপড়াও শিখতে পারি নাই। কিভাবে সংসার চলবে এ ভাবনায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম ? ফুল চাষই আমাকে সমৃদ্ধি এনে দিয়েছে। আল্লাহ্র রহমতে এ ব্যবসা করেই আজ আমি স্বাবলম্বি। তিনি আরও জানান;শিক্ষিত বেকাররা অহেতুক চাকুরির পিছনে না ঘুরে যদি পছন্দমত যে কোন কাজকে বেছে নেয়,আমার বিশ্বাস তারাও সফল হবে। এখন ভাল লাগছে এই ভেবে যে,আমার দোকান ও ফুলের জমিতে অনেক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। পরিশ্রম ও ইচ্ছাশক্তি মানুষকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে।
মানিকের প্রতিবেশি ও বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক সাইফুর রহমান রানু জানান; মানিককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অনেকদিন তাকে দু-বেলা না খেয়ে থাকতে দেখেছি। সে খুব পরিশ্রমি ছেলে। পরিশ্রম করেই আজ সে এতদুর এগিয়ে গেছে।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান; ফুল চাষ একটি লাভজনক ব্যবসা। মানিক আমার উপজেলায় একজন সফল ফুল চাষি। মানিককে অনুকরন করে কেউ যদি ফুল চাষে আগ্রহি হয়,আমরা তাকে সব ধরনের সহযোগিতা দিবো। 



বদরগঞ্জ,রংপুর
তারিখ-২২জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...