শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭

বজ্রপাতের ঝুঁকি কমাতে পারে তাল গাছ

বজ্রপাতের ঝুঁকি কমাতে পারে তাল গাছ


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

গ্রামাঞ্চলে একটি প্রবাদ আছে“তাল গাছটি আমার” অর্থ্যাৎ বড় বা ভাগের বেশি অংশ মানুষ নিতে চায়। প্রকৃতিতে যত বৃক্ষ শিরদাঁড় উচু করে বেঁচে থাকে তার মধ্যে তাল গাছ অন্যতম। গাছটি ভুমি হতে প্রায় শত ফুট উচ্চতা হতে পারে এবং এর শিকড় মাটির নিচে গভীরভাবে প্রোথিত থাকে। গাছটির বৈজ্ঞানিক নাম-বোরাসাস ফ্ল্যালাবিলিফার,পামি গোত্রের উদ্ভিদ এটি। গাছটিতে দেশিয় প্রজাতির অনেক পাখি বাসা বাঁধলেও শৈল্পিক সৌন্দের্যের কারিগর বাবুই পাখি তার  বাসা এই গাছটিতেই বাঁধে। জলবায়ু পরিবতনের কারনে অনাবৃষ্টি,অতিবৃষ্টি,ভুমিধ্বস,খরা,বন্যা সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য নিত্যনৈমিক্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর সাথে আবার নতুন করে যুক্ত হয়েছে বজ্রপাত। যা বর্তমানে বাংলাদেশের জন্য আতংকের ব্যাপার। গত কয়েক বছরে বজ্রপাতে বাংলাদেশের শত শত মানুষের প্রানহানি ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাল গাছ রোপনের সিন্ধান্ত নিয়েছে। দেরিতে হলেও সরকার তাল গাছ রোপন করার সিন্ধান্তে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে অন্যদিকে বজ্রপাত হতে রক্ষা পাবে দেশের কোটি মানুষ।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান;তাল গাছ আমাদের দেশিয় প্রজাতির গাছ। গাছটি পরিবেশ বান্ধব ও উপকারি। ভুমি ধ্বস্ ,ভুগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি,মাটির উর্ব্বরতা শক্তি বৃদ্ধি সহ নানা উপকারে আসে।
বদরগঞ্জ উপসহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান;প্রধানমন্ত্রি শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় দুর্যোগ ও প্রশমন দিবসে তাল গাছ রোপনের উপর জোর তাগিদ দিয়েছেন। কারন তাল গাছই ভুমিক্ষয় ভুমিধ্বস্ ভুগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্ব্বরতা শক্তি বাড়ায়। তাল গাছ মেঘ আকর্ষন করে এবং বৃষ্টিপাত হয়। এ গাছটি পরিবেশের সবচেয়ে বড় বন্ধু। বর্তমানে তাল গাছ না থাকার কারনে অধিকহারে বজ্রপাতের মত ঘটনা ঘটছে।


বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৭জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...