দুস্থ্য মুক্তিযোদ্ধাকে জমি দান করলেন শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা অধ্যাপক ডঃ এম শাহ্ নওয়াজ আলি
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
গরীর অসহায় দুস্থ্য মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মানের জন্য জমি দান করলেন রংপুরের কৃতি সন্তান রাজশাহি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক,রাজশাহি কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডঃ এম শাহ্ নওয়াজ আলি। গত রোববার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অসহায় দুস্থ্য মুক্তিযোদ্ধা আব্দুল বারেককে বাড়ি নির্মানের জন্য তিনি জমির দলিল হস্তান্তর করেন।
জানা যায়; পার্বতীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক অতি কষ্টে পরিবার নিয়ে দিনানিপাত করছিলেন,থাকার মত তার কোন আবাসস্থল ছিল না। এমনকি দরিদ্র অসহায় মুক্তিযোদ্ধার জমি ক্রয় সহ বাড়ি নির্মানের কোন সামর্থ্যও নেই। অপর এক মুক্তিযোদ্ধার মাধ্যমে কথাটি জানতে পেরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য রংপুরের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা অধ্যাপক ডঃ এম শাহ্ নওয়াজ আলি মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধা আঃ বারেককে বাড়ি নির্মানের জন্য তার পৈত্রিক জমি হতে হরিরামপুর ইউনিয়নের (কঠিন শিলা) মধ্যপাড়া বাজারের ৫৬৮ দলিল নন্বরের জমিটির দলিল হস্তান্তর করেন।
মুক্তিযোদ্ধা আঃ বারেক আবেগ আপ্লুত হয়ে এ প্রতিবেদককে জানান; উনি (এম শাহ্ নওয়াজ আলি) বড় মাপের মানুষ। আমি তার কাছে কৃতজ্ঞ। আল্লাহ্ উনার মঙ্গল করুন।
জমির দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল নুরুল আমিন সরকার,আমবাড়ি কলেজের অধ্যাপক ডঃ গোলাম রসুল,পল্লীবিদুৎ সমিতি রংপুর-২ এর সাবেক সভাপতি আলহাজ্ব আতিকার রহমান প্রামানিক, পার্বতীপুর রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্টার শংকর চন্দ্র বর্মন।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৬জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন