শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭

শীতের দাপটে কাতর বদরগঞ্জের ছিন্নমুল মানুষরা

শীতের দাপটে কাতর বদরগঞ্জের ছিন্নমুল মানুষরা


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

হাঁড় কাঁপানো কনকনে শীতের দাপটে কাতর বদরগঞ্জের ছিন্নমূল মানূষরা। শীতের দাপট এতটাই যে,ঘর হতে বের হওয়া যেন দায়। এ সময়টাতে সবচাইতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ছিন্নমূল লোকজনরা। তাদের মুখগুলো বিষাদ আর মলিনতায় ভরা। কারন একদিন কাজ না পেলে তাদের উপোষ থাকতে হবে নিশ্চিত। মলিনতায় ভরা মুখ নিয়ে আর কাজের আশায় রাস্তায় ধারে দলবেঁধে গোল করে বসে আগুন জ্বালিয়ে শীত নিবারনের পাশাপাশি মেইন সড়কে দিকে বার বার উকি দিচ্ছে কেউ তাদের ডাকছে কিনা?
সরেজমিন গোটা উপজেলা ঘুরে দেখা যায়;সূর্যের মুখ দেখা না যাওয়ায় কনকনে শীতে কাতর শ্রমজীবি মানুষরা দলবেঁধে একত্রে যবুথবু হয়ে বসে আছে।
এ সময় কথা হয় নারী শ্রমিক বাসন্তি রানি(৫৮)সাথে,তিনি জানান; বাবা আমি একদিন কাজ না করলে বাড়ির সবাইকে না খেয়ে থাকতে হবে। গরীবের আবার শীত। কোন রকমে যদি একটা কাজ পেতাম তাহলে অন্ততঃ আজ না খেয়ে থাকতে হবে না।
কথা হয় ইমারত শ্রমিক সইমুল হকের সাথে,তিনি জানান;শীতের মধ্যে রাস্তার ধারে বসে আছি কাজের আশায়। যদি কোন কাজ পাই। আজ কাজ না পেলে কি করবেন জানতে চাইলে তার ঝটপট উত্তর জানি না। ছোট বাচ্চাটা অসুস্থ্য,ঔষধ কেনা দরকার। কাজ না পেলে বাড়ির খরচ ও ঔষধ কিছুই কিনতে পারবো না।
প্রচন্ড শীতে বৃদ্ধ ও শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। রোগিদের চাপে হিমশিম খাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়; প্রচন্ড শীতে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।
শীতজনিত নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনোয়ারা বেগম মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান;প্রচন্ড শীতে আমার হাসপাতালে রোগিদের ভীষন চাপ। রোগিদের সুস্থ্য করতে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ দিকে,প্রচন্ড শীতে কাতর ছিন্নমুল মানুষদের শীত নিবারনের জন্য শীতবস্ত্র নিয়ে এখন পর্যন্ত সরকারি,বে-সরকারি,এনজিও ও দাতা সংস্থাগুলি তেমনভাবে এগিয়ে আসেনি। বদরগঞ্জের সুশীল সমাজ শীতে কাতর ছিন্নমুল মানুষদের পাশে পর্যাপ্ত শীত বস্ত্র নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

বিঃদ্রঃ দেশি-বিদেশি সকল বন্ধুরা যদি আমাদের সাধ্যমত এই গবীর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে প্রচন্ড এই শীতে দুস্থ্য অসহায় মানুষগুলোর জীবন বেঁচে যায়। আমরা কি কেউ এগিয়ে আসবো !

বদরগঞ্জ,রংপুর
তারিখ-২০জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...