ছোট-গল্প
আজ সে অন্ধকারের বাসিন্দা
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
প্রকৃতির খুব কাছাকাছি সবুজ শ্যামল ছায়াঘেঁরা সুন্দর একটি গ্রামের নাম শ্যামনগর। সবুজের সমারোহ নদীর কলতান আর পাখির কিচির মিচির শব্দে যে গ্রামের মানুষদের ঘুম ভাঙ্গে,কিশোরি মেয়ে ডানা সেই গ্রামেরই বাসিন্দা।ডানার চোখে মুখে সোনালি স্বপ্ন। রঙ্গিন স্বপ্নে বিভোর সে। উঠতি বয়সের কল্পনার রঙ্গিন ফ্রেমে বেঁধে রাখা স্বপ্নগুলি এক সময় কালো মেঘের বিদঘুঁটে অন্ধকারে বিবর্ন হয়ে যায়। এক সড়ক দুর্ঘটনায় বাবা-মার আকস্মিক মৃত্যুই তার জীবনের গতি পাল্টে দেয়। এখন তার চোখে সোনালি স্বপ্নের পরিবর্তে অন্ধকারের বর্নছটা। সময় তার নিজস্ব গতিতে চলতে লাগলো। দেখতে দেখতে এক সময় ৩ টি বছর পেরিয়ে গেল।ডানা এখন কলেজে পড়ে। চঞ্চল প্রানবন্ত উচ্ছল মেয়েটি যেন নিষ্প্রান হয়ে গেছে। এরই মাঝে মনের অগোচরে জন্ম নিল ভালবাসা। এক সহপাঠির সাথে চলে তার প্রেমের সম্পর্ক। তার এই নিষ্প্রান জীবনে যেন প্রানের সঞ্চার হলো। মানুষ সময়ের কাছে তার অতীতের সকল দুঃখ কষ্টকে এক সময় সমর্পন করে দেয়। বাস্তবতাকে মেনে নেয়। শক্ত কোন এক অবলম্বনকে আঁকড়ে ধরার চেষ্টা করে। ডানাও মানুষ, সেও বাস্তবতাকে মেনে নিয়েছে।
বিশ্বাস আস্থা আর ভালবাসার টানে,প্রেমিকের হাত ধরে চলে আসে কোন এক অজানা শহরে। কয়েকদিন
তারা দু-জনে এক হোটেলে রাত কাটায়। এক সময় প্রেমিক তার অজান্তেই তাকে বিক্রি করে দেয় পতিতালয়ে। সে এখন অন্ধকার জগতের বাসিন্দা। সে কি পারবে অন্ধকার জগৎ হতে আলোর পথে আসতে ? সমাজের বিবেকবান কোন একজন মানুষ কি তার দায়িত্ব নেবে ? ডানার প্রত্যাশা; সমাজের বিবেকবান যে কেউ একজন একদিন এসে বলবে,“আঁধার হয়ে নয়,প্রদীপ হয়ে এসো আমার জীবনে,আলোক বিচ্ছুরন করো হৃদয়ে আমার,তিমিরে ভরা এ গহীন চত্ত্বরে”। সত্যিই কি তার জীবনে প্রদীপ হয়ে কেউ আসবে,নাকি পতিতালয়ের অন্ধকার প্রকোষ্ঠে আজীবন ভোগের পন্য হয়ে পঁচে মরতে হবে।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-২১জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন