সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

হতদরিদ্র যুব মহিলাদের স্বাবলম্বি করছে বদরগঞ্জের বিআরডিবি অফিস

হতদরিদ্র যুব মহিলাদের স্বাবলম্বি করছে বদরগঞ্জের বিআরডিবি অফিস

কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ


জাহানারা বেগম(৪২)। এক হতদরিদ্র মহিলার নাম। বাড়ি বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির লালদিঘি গ্রামে। স্বামি দিনমজুর। এক সময় সংসারের অভাব অভিযোগ ছিল যার  নিত্য সঙ্গি। প্রতিদিনের সংসারের ব্যয় সামাল দিতে স্বামি যখন দিশেহারা তখন জাহানারা সিন্ধান্ত নেন কিছু একটা করার। এ সময় পাড়ার এক স্কুল শিক্ষকের কাছে জানতে পারেন বদরগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) যুব মহিলাদের কারিগরি শিক্ষা দিয়ে তাদের স্বাবলম্বি করার চেষ্টা করছে। স্বামিকে না জানিয়ে এক সময় জাহানারা বেগম বদরগঞ্জ বিআরডিবি অফিসে আসেন। ট্রেনিং নেন শতরঞ্জি তৈরির। আধুনিক কারুকার্যময় এই শতরঞ্জির চাহিদা দেশ ও বিদেশে। শুরু হয় তার শতরঞ্জি তৈরির কাজ। বর্তমানে শতরঞ্জি তৈরি করে এবং বাজারজাত করে তিনি এখন স্বাবলম্বি।
কথা হয় শতরঞ্জি তৈরির কারিগর ও স্বাবলম্বি নারী জাহানারা বেগমের সাথে,তিনি জানান;আমার জীবনের অনেকটা সময় গেছে খেয়ে না খেয়ে। দিনমজুর স্বামির একার রোজগার দিয়ে কষ্টে চলতো আমাদের সংসার। কি করবো ভেবে পাচ্ছিলাম না। এক স্কুল শিক্ষকের পরামর্শে বদরগঞ্জ বিআরডিবি অফিসে গিয়ে শতরজ্ঞি তৈরির ট্রেনিং নেই। এখন শতরজ্ঞি তৈরি ও বাজারজাত করে আমি আল্লাহ্র রহমতে ভাল আছি। আমি কৃতজ্ঞ বিআরডিবি অফিস কর্তৃপক্ষের কাছে। তারা আমাকে স্বাবলম্বি করতে সহযোগিতা করেছে।
বদরগঞ্জ বিআরডিবি অফিস সুত্রে জানা যায়;দারিদ্র বিমোচনে গ্রামিন ইলেকট্রিশিয়ান,
এমব্রডারি,সেলাই ও শতরঞ্জি এই চারটি বিষয়ের উপর কারিগরি শিক্ষা দেয়া হচ্ছে। ২ মাস ব্যাপি যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তাদের ট্রেনিং দেয়া হয়। ট্রেনিং কালে প্রতি যুব মহিলা ২৫০ টাকা করে ভাতা দেয়া হয়। কর্তৃপক্ষ প্রতি যুব মহিলাকে প্রতিদিন ১শত টাকা দেন, বাকি টাকা ট্রেনিং শেষে তাদের হাতে দেয়া হয় এবং সাথে দেয়া হয় ট্রেনিং প্রাপ্তদের প্রয়োজনীয় সরঞ্জামাদি।
এ সব যুব মহিলারা ট্রেনিং নিয়ে গ্রামে গিয়ে দল গঠন করেন। তারপর ওই দল বিআরডিবির কাছে লোনের আবেদন করলে বিআরডিবি সহজ শর্তে লোনের ব্যবস্থা করে দেন। এমনকি তাদের তৈরি জিনিষপত্র বাজারজাত করতেও সহযোগিতা করেন।
কথা হয় ট্রেনিং নিতে আসা খাদিজা বেগম(৪৫),মহিলা বেগম(৩৫),আইনুন নাহার ববি(৩৫)সাথে,তারা জানান; এখানে আমরা একেকজন একেক বিষয়ের উপর ট্রেনিং নিচ্ছি। খুবই ভাল লাগছে। আশা করছি ভবিষ্যতে আমরা ভাল কিছু করতে পারবো।
বদরগঞ্জ পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মোজাম্মেল হক জানান; ২০০৮ সাল হতে এই কার্যক্রমটি শুরু হয়েছে। ইতোমধ্যে ১৩টি দলকে অর্থ্যাৎ ১৭৩ জনকে স্বাবলম্বি করা হয়েছে এবং তাদেরকে সহজ শর্তে লোন দেয়া হয়েছে। যার পরিমান ৩১লক্ষ ৪ হাজার টাকা।
বদরগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান ওবায়দুল হক চৌধুরি জানান; সরকার দারিদ্র বিমোচনে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমরাও কাজ করে যাচ্ছি।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৭ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...