বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭

দেশিয় সংস্কৃতিতে এক অন্য রকম বিয়ে!

দেশিয় সংস্কৃতিতে এক অন্য রকম বিয়ে!


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ


আবহমান বাংলার অপরুপ সৌন্দের্যের জুড়ি মেলা ভার। বাংলা ও বাঙ্গালীর হাজার বছরের শিক্ষা সংস্কৃতির সাথে দেশের প্রতিটি মানুষ মিলে মিশে একাকার। যদিও সময়ের সাথে সাথে প্রাচত্যের কিছু সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে মিশে গেছে। এর পরও আমরা বাঙ্গালীর সংস্কৃতিতে গর্ব বোধ করি। শুধু তাই নয়,বাঙ্গালী জাতি আজ পৃথিবীর মানচিত্রে উচু আসনে স্থান করে নিয়েছে। আমাদের দেশিয় সংস্কৃতির মধ্যে বিয়ের আচার অনুষ্ঠান উল্লেখযোগ্য। অনেক দিন পর দেশিয় সংস্কৃতির সাথে মিল রেখে ঘোড়া গাড়িতে করে বরের বিয়ে বাড়ি গমন। এ এক অন্য ধরনের অনুভুতি।
সরেজমিনে বিয়ে বাড়ির এ আয়োজন দেখে লোভ সামলাতে না পেরে পৌছে যাই বিয়ে বাড়িতে। বর বহনকারি ঘোড়া গাড়িকে সাজানো হয়েছে ফুলে ফুলে। বর ইসতিয়াক আহম্মেদ লিমন। দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে এমএজি করে চাকুরি করছেন। বরের পিতা আঃ লতিফ প্রামানিক জাতীয় জাদুঘরের সাবেক কিউরেটর। মা ইয়াসমিন আরা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কনে জান্নাতুল ফেরদৌসি বৃষ্টি দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমএজিতে অধ্যয়নরত শিক্ষার্থী। মা খাদিজা বেগম একজন সরকারি চাকুরে। বৃষ্টিদের বাড়ি বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর ঝাড়পাড়ায়। বৃষ্টির পিতা(মৃতঃ) আঃ জলিল সরকার একজন কলেজ শিক্ষক ছিলেন।
ঘোড়ার গাড়িতে করে বরের কনের বাড়িতে যাবার দৃশ্য পৌরশহরের সকলেরই দৃষ্টি কাড়ে।
কথা হয় বরের পিতা ও জাতীয় জাদুঘরের সাবেক কিউরেটর আঃ লতিফ প্রামানিকের সাথে, তিনি জানান; ইচ্ছে ছিল একমাত্র ছেলের বিয়েতে আমি দেশিয় সংস্কৃতির আলোকে আয়োজন করবো। এ কারনে ঘোড়া গাড়ি সহ দেশিয় ঐতিহ্যের বিষয়গুলিকে মাথায় রেখে বিয়ে বাড়ির গেটটিকেও আমি খড় দিয়ে সাজিয়েছি।
বর যাত্রি হাসান আল মাহমুদ জানান; আমি অনেক বিয়ে বাড়িতে বর যাত্রি হিসেবে গিয়েছি,তবে এ বিয়ে বাড়ির আয়োজনটাই ভিন্ন। যা আমাকে মুগ্ধ করেছে।
বিয়ে অনুষ্ঠানে যোগ দেয়া বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন জানান;দেশিয় সংস্কৃতিকে বুকে ধারন লালন করে এ বিয়ে বাড়িটাকে সাজানোটা আমার ভীষন ভাল লেগেছে। দেশিয় সংস্কৃতিকে প্রতিটি বাঙ্গালীর ধারন ও লালন করা উচিত।    



বদরগঞ্জ,রংপুর
তারিখ-২ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...