শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭

একটুখানি অসর্তকতায় যেতে পারে জীবন, জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে গরম কাপড়ের দোকান

একটুখানি অসর্তকতায় যেতে পারে জীবন
  জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে গরম কাপড়ের দোকান



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

জীবন চলে তার নিজস্ব গতিতে আপন ভঙ্গিমায় এ যেন চলে ঘড়ির কাটার মত টিকটিক করে। জীবনের প্রয়োজনে  মানুষ কত না পেশায় জড়িয়ে পড়ে। পেশা যতই ঝুকি পূর্ন হোক না কেন জীবনের প্রয়োজনে তা যেন সয়ে যায়। দেশের নানা প্রান্তে রেল লাইনের উপর গড়ে উঠেছে শীত কালীন মৌসুমি গরম কাপড়ের ব্যবসা। জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এ সব ক্ষুদ্র ব্যবসায়িরা চালিয়ে যাচ্ছেন শীত কালীন গরম কাপড়ের মৌসুমি এই ব্যবসা।
সরেজমিনে গিয়ে কথা হয়,রেল লাইনের উপরে দোকান দেয়া শীতকালিন গরম কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ি আফজাল হোসেন,মানিক মিয়ার সাথে, তারা জানান; জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপরে ব্যবসা করছি। কি করব ভাই,আমরা গরীব মানুষ,জীবন তো বাঁচাতে হবে। তারা আরও জানান;আমাদের মত সারা দেশে রেল লাইনের উপর ক্ষুদ্র ব্যবসায়িরা নানা ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমাদের আর করার কিছুই নেই। আমার আয় দিয়েই চালাতে হয় আমার সংসার। তা না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমাদের এই ব্যবসার মুল কাষ্টমার, খেটে খাওয়া গরীব মানুষ। ইচ্ছে করলেই তারা বড় বড় দোকান হতে চড়া দামে গরম কাপড় কিনতে পারবে না। জীবন বাঁচার তাগিদে বাধ্য হয়ে আমরা রেল লাইনের উপর দোকান দিয়েছি।
গরম কাপড় কিনতে আসা রিক্সা চালক আমজাদ আলি জানান;এই দোকানগুলো না থাকলে আমরা অল্প টাকায় শীতের কাপড় কিনতে পারতাম না। রেলের উপর দোকান করাটা অবশ্যই ঝুকিপূর্ন কিন্তু সরকারের খাস(পতিত)জমিতে এদের ব্যবসা করার জায়গা করে দিলেই হয়? তাহলে এই ক্ষুদ্র ব্যবসায়িরাও বাঁচে আমরাও বাঁচি।
কথা হয় গরম কাপড় কিনতে আসা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ইউনুস আলির সাথে,তিনি জানান;কম দামে গরম কিছু কাপড় নেয়ার জন্য এখানে এসেছি। রেলের উপর দোকান দেয়াটা অত্যন্ত ঝুঁকিপুর্ন। আসলে এরা গরীব ও ক্ষুদ্র ব্যবসায়ি। কম পুঁজি নিয়ে এরা ব্যবসা চালিয়ে আসছে। কর্তৃপক্ষ এদের যদি ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা করে দিতো, তাহলে এদের জন্য খুব ভালো হতো। 
উত্তরাঞ্চলের রেলওয়ের বড় জংশন দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার জিয়াউল আহসান মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান;পার্বতীপুর রেলওয়ে জংশনে রেল লাইনের উপর গরম কাপড়ের দোকান আছে বলে আমার জানা নেই। যদি দোকান থাকে তবে এখুনি দোকানগুলো সরানোর ব্যবস্থা করছি।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-১১ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...