বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে বসন্তবরন উৎসব
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
আজি এ বসন্ত। ঋতুরাজ বসন্ত আসার সাথে সাথে প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে। প্রকৃতির এই উদারতায় বাংলা ও বাংঙ্গালীরা যেন প্রান পেয়েছে নতুন ভাবে। আবহমান কাল ধরে চলা ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায় বাঙ্গালীরা নেচে গেয়ে মনের মাধুরি মেশানো লাল আর হলুদ রংয়ের শাড়ি পড়ে বাসন্তী সাজে। জানান দেয় ভালবাসার আকুতি। বাংঙ্গালীদের কাছে বসন্ত মানে নতুন প্রানের কলরব,কোকিলের কুহুতান,দখিনা হাওয়া,ঝরা পাতার মড়মড় শব্দ। প্রকৃতির মিলন যেন সবই এ বসন্তে। বাংলার প্রকৃতি,বাংলা ভাষা,সমাজ,সংস্কৃতি ও সাহিত্যের বড় স্থান দখল করে আছে এই ঋতুরাজ বসন্ত। এই বসন্ত বাংঙ্গালীদের হৃদয়ে সৃষ্টি করে প্রনোদনা। নাড়া দেয় এক অব্যক্ত আবহ। কেবল মানব-মানবীর মনেই নয়,বৃক্ষরাজি ও প্রানিকুলেও এ হাওয়া যেন দোলা দেয়।
সারা দেশের বাঙ্গালীদের ন্যায় ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে নানা আয়োজন করেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। বসন্তের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি আ.ম.আ কাইয়ুম,বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মেছের উদ্দিন,কলেজ গর্ভনিং বডির সদস্য আহসান হাবীব লাইজু। সভাপতিত্ব করেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার।
প্রধান অতিথি ডিউক চৌধুরি এমপি টেলিকনফারেন্সে ছাত্রিদের উদ্দেশ্য বলেন; বাংলা ও বাঙ্গালীদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে অন্তরে ধারন ও লালন করতে হবে। পাশাপাশি ছাত্রিদের বেশি বেশি করে লেখাপড়া করার তাগিদ দেন তিনি।
পরিশেষে বসন্ত বরন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।
গানে- প্রথম স্থান অধিকার করে দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রি বাবলি,কবিতায়-প্রথম হন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রি নদী,নৃত্যে-প্রথম হন একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রি মিষ্টি,বসন্তের সাজে- প্রথম হন একাদশ মানবিক বিভাগের ছাত্রি সুইটি,বসন্ত উৎসব উপলক্ষে উপস্থিত বক্তব্যে- প্রথম হন একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রি আইরিন।
অনুষ্ঠান পরিচালনা করেন দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রি বাবলি ও একাদশ ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রি রাত্রি।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৩ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন