প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে নাগেশ্বর নামক গাছটি
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে দেশিয় প্রজাতির নাগেশ্বর নামক উদ্ভিদটি। এক সময় বাংলাদেশের কমবেশি সকল অঞ্চলে দেখা গেলেও এখন আর তেমন চোখে পড়ে না। ১০-১৫মিটার উঁচু গাছটির পাতাগুলি লম্বাটে ধরনের, গাছ পাতায় পুর্ন থাকে বলে গাছটির ডালপালা তেমন কিছুই চোখে পড়ে না। গাছটির পাতা ঝরায় না বলে সারা বছরই ছাঁয়া দেয়। গাছটির বৈজ্ঞানিক নাম মিসুয়া নাগাসারিয়াম। গোত্রের নাম-গুটিফেরি। বাংলা সংস্কৃতি ও প্রকৃতি সংস্পর্শে মিশে রয়েছে এই নাগেশ্বর বৃক্ষ।
বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও প্রবীন ব্যক্তি মহিউদ্দিন প্রামানিক(৮৫) মোবাইল ফোনে এই প্রতিবেদকে জানান; ছোট বেলা হতে দেখছি আমাদের এ অঞ্চলে অসংখ্য নাগেশ্বরের গাছ ছিল। গাছগুলো মানুষ কেটে ফেললেও নতুন করে কোন চারা রোপন না করায় আর চোখে পড়ছে না প্রকৃতি বান্ধব এই নাগেশ্বর গাছ। দেশিয় প্রজাতির এই নাগেশ্বর গাছকে আমাদের প্রয়োজনে রক্ষা করতে হবে। তিনি আরও জানান;দেশিয় প্রজাতির এ সমস্ত গাছে অনেক পাখিরা বাসা বাঁধে,অথচ বিদেশি প্রজাতির গাছে পাখিরা বাসা বাঁধে না।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; দেশিয় প্রজাতির গাছের মধ্যে নাগেশ্বর একটি। বিলুপ্তির দ্বারপ্রান্তে যাওয়া প্রকৃতি বান্ধব এ গাছটিকে আমাদের স্বার্থেই রক্ষা করতে হবে। ভেষজ গুন সম্পন্ন এ গাছটি সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে এবং চিনিয়ে দিতে হবে।
তিনি আরও জানান; প্রকৃতি হতে হারিয়ে যাওয়া এই নাগেশ্বর গাছটির চারা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তা না হলে নাগেশ্বর নামক পরিবেশ বান্ধব এ গাছটি এক দিন হারিয়ে যাবে।
বদরগঞ্জ উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান; নাগেশ্বর নামক গাছটিকে আর তেমন চোখে পড়ে না। পরিবেশ বান্ধব গাছটিকে আমাদের প্রয়োজনে রক্ষা করতে হবে।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-২০ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন