বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে স্বরস্বতি পুজা অনুষ্ঠিত

বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে স্বরস্বতি পুজা অনুষ্ঠিত



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

রংপুরের বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে বিদ্যার দেবি স্বরস্বতি পুজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার(২ফেব্রুয়ারি)দিনব্যাপি অনুষ্ঠিত স্বরস্বতি পুজায় শিক্ষার্থীদের অংশগ্রহনে  মুখরিত  হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জয়ন্তি সরকার ও নিখিল সরকারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত স্বরস্বতি পুজায় উপস্থিত ছিলেন বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সমাজ কর্ম বিভাগের সিনিয়র প্রভাষক ফরহাদ হোসেন, রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক ইউনুস আলি,রংপুর মহানগর চক-ইসবপুর অনার্স কলেজের সিনিয়র প্রভাষক ও সাংবাদিক ফয়সাল সরকার পলাশ, শিক্ষক বিজয় মন্ডল সহ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।  
এ সময় আরতি পরিবেশন করেন একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রি চেতনা রায় মৌ, মিতা ব্যানার্জি,মাধবি দাস,তুয়া প্রমুখ।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-২ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...