নারী শিক্ষার অগ্রনী ভুমিকায় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
পশ্চাৎপদ নারী শিক্ষায় অগ্রনী ভুমিকার ব্রত নিয়েই বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সৃষ্টি।
সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা হাতে গোনা কয়েকজন যুবক মিলে সিন্ধান্ত নেন মহিলা কলেজ প্রতিষ্ঠার। সেই ১৯৯৪ সালে কলেজটির যাত্রা শুরু। দীর্ঘ ২২ বছরের পথ পরিক্রমায় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ পশ্চাৎপদ নারী শিক্ষায় অগ্রনী ভুমিকা রাখছে। কলেজটির সুন্দর মনোরম পরিবেশে পাঠদান,শৃঙ্খলাবোধ ,ভাল ফলাফল,সামাজিক সংস্কৃতি,বিনোদন সহ নানা ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করার পাশাপাশি,নারী শিক্ষায় বদরগঞ্জ মহিলা ডিগ্রি আজ রংপুর বিভাগে তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এই প্রতিষ্ঠান হতে শত শত শিক্ষার্থী বের হয়ে দেশের নামকরা নানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে ভাল রেজাল্ট করার পাশাপাশি দেশের দায়িত্বপুর্ন কর্মে নিয়োজিত রয়েছে।
কলেজটির অবস্থানঃবদরগঞ্জ পৌর শহরের চিকলি নদীর অববাহিকায় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অবস্থিত।
যাদের অবদানে কলেজটি প্রতিষ্ঠিতঃ কাজি খয়রাত হোসেনের ০.৪৫একর,মরহুম আঃ রহমান প্রামানিকের দানকৃত ০.০৪ একর জমির উপর কলেজটির মুল অবকাঠামো তৈরি হয়েছে। পরে আঃ ম.আঃ কাইয়ুম ০.৫০একর, সাবেক ইউপি চেয়ারম্যান নলিনী সরকার ১.১৩একর জমি দান করে কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। এরপর গোলাম মোস্তফা ০.০১ একর এবং লুৎফর রহমান(বিএস)০.০১ একর জমি দান করেন। পরে কলেজের নিজস্ব অর্থায়নে ০.৪৬একর জমি ক্রয় করা হয়। সর্বমোট ২.৬০একর জমির উপর প্রতিষ্ঠানটি মাথা উচু করে দাঁড়িয়ে আছে।
কলেজ সুত্রে জানা যায়;১৯৯৪ সালের ২৩ জুলাই তৎকালিন শিক্ষামন্ত্রি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজটির ভিক্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে বদরগঞ্জের কৃতি সন্তান সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রি মরহুম আনিছুল হক চৌধুরি ২০০০সালে দ্বি-তল একাডেমিক ভবন নির্মান করে কলেজটির গুরুত্বপূর্ন অবদান রাখেন। এ ছাড়াও বদরগঞ্জে সর্বস্তরের জনগন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কলেজটিতে বিশেষ ভুমিকা রাখেন। কলেজটিতে প্রায় ১ হাজার ৫ শত ছাত্রি পড়াশুনা করছে।
বর্তমানে কলেজটিতে আধুনিক বিজ্ঞানাগার,সমৃদ্ধ গ্রন্থাগার,কম্পিউটার ল্যাব,সুসজ্জিত একাডেমিক ভবন রয়েছে। বর্তমানে একাদশ,দ্বাদশ শ্রেনিতে মানবিক,বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা শাখা। ¯œাতক(পাশ) পযার্যে বিএ,বিএসএস,বিএসসি ও বিবিএস সা¯œক(সন্মান)পর্যায়ে বাংলা,সমাজ বিজ্ঞান,দর্শন ও ইতিহাস বিষয় নিয়ে শিক্ষা দান অব্যাহত রয়েছে।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী ও লন্ডনে ব্যারিষ্টার পড়–য়া শিক্ষার্থী তামান্না আশফি মোবাইল ফোনে জানান;বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে না পড়লে আজ আমি লন্ডনের সিটি বিশ্ববিদ্যালয়ে ব্যারিষ্টারি পড়তে পারতাম না। এক সময় আমি বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রি ছিলাম,এ ভেবে গর্ব বোধ করি।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও অভিভাবক মজিবর রহমান বকস্ িজানান; আমার দুই মেয়ে এই কলেজ হতে ভাল রেজাল্ট করে বর্তমানে একজন ডাক্তারি পাশ করেছে,অন্যজন এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রি।
বদরগঞ্জ বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান; প্রতিবছর এই কলেজের ফলাফল অত্যন্ত ভাল। ভাল রেজাল্টের উপর ভিক্তি করে দীর্ঘ সময় ধরে রংপুর বিভাগে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ শীর্ষস্থান ধরে রেখেছে। আশা করি ভবিষ্যতেও এই কলেজ তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে এবং নারী শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করে যাবে।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য,মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও রংপুর-আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক মোবাইল ফোনে জানান; কলেজটির লেখাপড়ার মান অত্যন্ত ভাল। নারী শিক্ষায় কলেজটি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩ ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন