কবিতা- ভালবাসা চাই
“তুমিই আমার ভালবাসা,
আমার জীবন তরী,
তোমায় আরো বাসবো ভালো,
যুগযুগান্তর ধরি।
প্রেমে প্রেমে গড়বো আমি,
স্বপ্নের তাজমহল,
তোমায় পেয়ে ধন্য আমার,
এ দেহ মন।
চাঁদের মত মুখ যে তোমার,
যায় না সে তো ভোলা,
এক মুহুর্তে পারি না ভাবতে,
শুধু তোমায় ছাড়া।
যে দিন নিভে যাবে জীবন প্রদীপ,
সে দিন থেকো পাশে,
আমার প্রেম সার্থক হবে,
এই পৃথিবীর মাঝে।”
কামরুজ্জামান মুক্তা
বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৮ফেব্রুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪















