শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬


                                     পাতার ভাঁজে ভাঁজে দারিদ্র জয়ের স্বপ্ন


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)|

রংপুরের বদরগঞ্জে দীর্ঘদিন ধরে কাঁঠাল পাতার জমজমাট ব্যবসা চলছে। এই ব্যবসাকে কেন্দ্র করে এখন অনেকে জীবন-জীবিকার পথ খুঁজে পেয়েছেন। বর্তমানে ঘাসের বিকল্প হিসেবে কাঁঠাল পাতা ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। গতকাল বদরগঞ্জ রেল স্টেশন ,সি.ও অফিস, শাহাপুর(আঞ্জুমান সংঘ),মিতা সিনেমা হল এলাকার কাঁঠাল পাতার বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা গ্রাম-গঞ্জ ঘুরে ঘুরে কাঁঠাল পাতা সংগ্রহ করেন। প্রতি গাছ কাঁঠাল পাতার দাম ১০০-২০০টাকা। ছোটছোট ডালসহ ওই পাতা কাটা হয়। গ্রামে গ্রামে ঘুরে পাতা কেটে পাতার ব্যবসায়িরা বিকেলে বদরগঞ্জ রেল স্টেশন সহ নির্দিষ্ট এলাকায় চার কেজি ওজনের পাতা বিক্রি করেন ১০টাকায়। ছাগল পালনকারি খামারি বা যারা বাড়িতে ছাগল পালন করেন তারাই কাঁঠাল পাতা কিনছেন। বিশেষ করে ছাগল পালনের জন্য কাঁঠাল পাতা আবশ্যিক খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। কাঁঠাল পাতার ব্যবসায়ী ছামছুল হক (৫২), মনির উদ্দিন (৫৫) জানান; সপ্তাহে তিন দিন তারা বিভিন্ন গ্রাম থেকে গাছ চুক্তি নিয়ে কাঁঠাল পাতা সংগ্রহ করেন। এক ভ্যান কাঁঠাল পাতা সংগ্রহ করতে তাদের খরচ হয় ৪০০-৫০০ টাকা। এই পাতা বিক্রি করতে ৭দিন সময় লাগে তাহলে দ্বিগুন লাভ পাওয়া যায়।
পাতার ব্যবসায়ি দুলাল চন্দ্র (৫০) জানান; বদরগঞ্জের কাঁঠাল পাতা আশে পাশের অনেক জেলা শহরে যায়। ব্যবসায়িরা এখানে এসে পাইকারি দামে কাঁঠাল পাতা কিনে নিয়ে যায়। আমি আমার ফলের দোকানে বসে কাঁঠাল পাতা পাইকারি দামে কিনে মজুদ করি। পরে আঁটি বেঁধে বাজারে বিক্রি করি। এতে আমার সপ্তাহে বাড়তি আয় হয়  হাজার টাকা। এখন আমি আগের চেয়ে অনেক স্বচ্ছল।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান; ফলের মৌসুম শেষ হলে  কাঁঠাল গাছের অবাঞ্ছিত পাতা ছোটছোট ডালসহ ছাঁটাই করলে পরবর্তিতে ফল ভালো হয়। অন্য সময় গাছের পাতা ছাঁটাই করলে গাছের ক্ষতি হয়।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৬নভেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...