মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

মোবাইল চার্জই যার জীবিকা

মোবাইল চার্জই যার জীবিকা
জীবন যেখানে যেমন!

কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
জীবন চলে তার নিজস্ব গতিতে আপন ভঙ্গিমায়। সে যেন চলে ঘড়ির কাঁটার মত টিকটিক করে। জীবনের প্রয়োজনে মানুষ কতই না পেশার সঙ্গে যুক্ত থাকে। সংসারের বড় সন্তান সঞ্জয় কুন্ডু (৩৫)। বাড়ি পৌরশহরের ডাঙ্গাপাড়া নামক মহল্লায়। বাবা সেই ছোট বেলায় গত হয়েছে। সঞ্জয়রা ২ভাই ১বোন।  উপার্জনক্ষম লোক বলতে কেউ নেই। কোন রকমে মামাদের সংসারে থেকে কষ্ট করে এসএসসি পাশের পর এক সময় বদরগঞ্জ উপজেলার নামকরা মিষ্টির দোকানে ম্যানেজারের দায়িত্ব নেয়। কিছুদিন পর সে সেখান হতে বের হয়ে পৌরশহরের ডিগ্রি কলেজ রেলগেট এলাকায় ৩০ হাজার টাকা জামানত দিয়ে গালামালের দোকান নেয়। কিন্তু বিধি বাম ! বাকি পড়ে তার সে ব্যবসাও লাটে উঠার উপক্রম। সংসার কিভাবে চলবে এ চিন্তায় তার ঘুম আসে না ? তার দোকানে অসংখ্য গ্রামের লোকজন বাজারের ব্যাগ রেখে যেত। মাঝে মাঝে কিছু লোকজন মোবাইল চার্জ দেয়ার জন্য অনুরোধ করতো।
এভাবেই তার মাথায় বুদ্ধি এল এখন হতে সে তার দোকানে মোবাইলেই চার্জ দিবে। এভাবে তাকে আর পিছন ফিরে তাকাতে হল না। প্রতিদিন গড়ে আড়াই শত হতে তিন শত মোবাইল চার্জ দেয় এবং চার্জ প্রতি মোবাইল ৫টাকা করে নেয়। বর্তমানে তার ওই দোকান হতে প্রতি মাসে রোজগার হয় ৩৫-৪০হাজার টাকা। এখন পৌরশহরের মোবাইল চার্জের দোকান বলতে সবাই মিশুক বিনয়ি মানুষ সঞ্জয় বাবুর দোকানকেই বুঝে। সে ওই দোকান দিয়ে ঘরবাড়ি পাকাকরন সহ সংসার সন্তানের লেখাপড়া সবই করেছে।
মোবাইল চার্জকারি সঞ্জয় কুন্ডু জানান; গালামালের দোকান দিয়ে আমি যখন লোকসানের পথে ওই সময় যদি এই মোবাইল চার্জের ব্যবসা শুরু না করি তাহলে আমাকে আজ পথে বসতে হত। আমি ভগবানের কৃপায় ভালই আছি ।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩০নভেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...