মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

প্রকৃতির অপার সৌন্দর্য্য বাংলার পক্ষীকূল


প্রকৃতির অপার সৌন্দর্য্য বাংলার পক্ষীকূল


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃপ্রকৃতির অমোঘ নিয়মে আপনাআপনি বেড়ে ওঠে বাংলার পক্ষীকূল। ধরিত্রির সবুজ শ্যামল ভুখন্ডের মাঝে পাখিদের বিচরন ও তাদের মধুর কলকানি প্রকৃতি যেন সাজে তার আপন মহিমায়। এ এক অপরুপ দৃশ্য! প্রকৃতিপ্রেমি যে কারোরই এতে মুগ্ধ করে। গ্রামাঞ্চলে অসংখ্য পক্ষীকুলের  মধ্যে দেশিয় প্রজাতির ঘুঘু পানকৌড়ি ও বক অন্যতম। ছুটির দিনে বেড়ানোর এক ফাঁকে সরেজমিনে গোটা উপজেলা ঘুরে দেখার প্রাক্কালে এমন দৃশ্য চোখে পড়ে। দেশিয় প্রজাতির পাখি সম্পর্কে কথা হয় রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের এমারুল হকের(৫৯) সাথে,তিনি জানান; ছোট বেলায় আমাদের গ্রামের পথে প্রান্তরে ফলজ-বনজ গাছে অসংখ্য পক্ষীকূলের উপস্থিতি দেখা যেত। মাঝখানে এসব দেশিয় প্রজাতির পাখিদের চোখেই পড়তো না। বন্যপ্রাণি সংরক্ষন আইন মাঠপর্যায়ে কার্যকর হওয়াতে পাখি শিকারি মূলতঃ পাখি নিধন না হওয়াতে আজ অনেক দিন পর জমিতে গাছে ঘুঘু পানকৌড়ি ও বক দেখে খুব ভাল লাগলো।
একই ইউপির কিসমত ঘাটাবিল এলাকার কলেজ শিক্ষক গোপিনাথ মন্ডলের সাথে কথা হলে তিনি জানান; আমাদের বাড়ির ওঠানে ২ শত বছরের একটা পুরোনো বট আছে,এক সময় এই বট গাছে দেশি প্রজাতির অসংখ্য পাখিদের আবাস্থল ছিল। মাঝখানে কেন জানি না পাখিগুলো হারিয়ে গিয়েছিল। অত্যন্ত আশার কথা
ইতোমধ্যে সেই দেশিয় প্রজাতির পাখিগুলোর পথচারনা বেড়ে গেছে।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; দেশিয় প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ বেশি বেশি করে রোপন করতে হবে। তাহলে এদের ফল খেয়ে জীবনধারন সহ পাখিদের আবাসস্থল তৈরি হবে। এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এ জন্যই যে,বিদেশি জাতের গাছে আমাদের দেশিয় কোন ধরনের পাখি বাসা বাঁধে না। আমরা যদি প্রকৃতির ভারসাম্য রক্ষাকারি দেশিয় পাখিগুলিকে রক্ষা করতে চাই তাহলে বিদেশি জাতের বৃক্ষ রোপন না করে দেশিয় জাতের গাছ রোপন করতে হবে।
বদরগঞ্জ প্রাণিসম্পদ বিভাগের ভেটেরেনারি সার্জন ডাঃ শাখাওয়াৎ হোসেন জানান; প্রকৃতির ভারসাম্য রক্ষাকারি দেশিয় প্রজাতির পাখিগুলিকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই বিদেশি জাতের বৃক্ষ রোপন না করে দেশিয় জাতের গাছ রোপন করতে হবে। তাহলে এদের বংশবৃদ্ধি হবে। 

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩০ নভেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...