অদম্য ইচ্ছা শক্তির উপর ভর করে এগিয়ে চলছে বদরগঞ্জের প্রতিবন্ধি স্বাধীন
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃবুক ভরা আশা আর অদম্য ইচ্ছা শক্তির উপর ভর করে যে শিশুটি এগিয়ে চলছে সামনের দিকে তার নাম স্বাধীন (৯)। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর পাঠান পাড়া গ্রামে। দিনমজুর পিতা আলতাফ হোসেন তার শারিরীক প্রতিবন্ধি শিশু সন্তান স্বাধীনকে নিয়ে এক সময় চিন্তার অন্ত ছিল না। কারন আর দশটা শিশুর মত সে কোন স্বাভাবিক শিশু নয়। এ কারনেই পিতা হিসেবে তার বাড়তি টেনশন। পিতা-মাতার সকল টেনশন উপেক্ষা করে আর দশটি শিশুর ন্যায় প্রতিবন্ধি স্বাধীন লেখাপড়া করে এগিয়ে চলছে সামনের দিকে।
স্বাধীনের অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনে দিনমজুর পিতা এক সময় বাধ্য হন স্কুলে ভর্তি করিয়ে দিতে। শিশুটি তার কচি কোমল দু-হাত মুষ্টিবদ্ধ করে তাতে কলম নিয়ে পিএসসির সকল পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষাও সে ভাল দেয়। শিশু স্বাধীন উপজেলার শংকরপুর পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
দিনমজুর স্বাধীনের পিতা আলতাফ হোসেন জানান; আমার ধারনাও ছিল না আমার স্বাধীন লেখাপড়া করতে পারবে। তার অদম্য ইচ্ছাশক্তিই আমাকে বাধ্য করেছে তাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে। আমি গরীব মানুষ। দিন আনি দিন খাই । আমার এই প্রতিবন্ধি শিশুটিকে যে আমি কতদূর লেখাপড়া করাতে পারবো জানি না।
শিশু স্বাধীন জানান; আমি শারিরীক প্রতিবন্ধি হলেও সকল প্রতিবন্ধকতাকে কাটিয়ে লেখাপড়া শিখে আর দশজন স্বাভাবিক মানুষের মত দেশের জন্য কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন।
প্রধান শিক্ষক ফজলুল হক জানান; স্বাধীন অত্যন্ত বিনয়ি ও মেধাবি। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৭ নভেম্বর/১৬
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন