সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

Badarganj Fish News



বদরগঞ্জে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)


মাছে ভাতে বাঙ্গালীএকটি বিখ্যাত প্রবাদ। বর্তমানে এটি শুধুই স্মৃতি। বাংলাদেশের বিভিন্ন স্থানের মত রংপুর বদরগঞ্জের গ্রামাঞ্চলে নানা প্রজাতির দেশিয় মাছ আজ বিলুপ্তির পথে।

অঞ্চলের খাল বিল নদী-নালা মুক্ত জলাশয় গুলো মাছ শুন্য হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যে অঞ্চল হতে প্রায় বিলুপ্তির পথে শিং, মাগুর, কৈ, মহাশৈল, গজার, বোয়াল, বাইন, টেংরা সহ নানা প্রজাতির মাছ। গ্রামাঞ্চলের হাটবাজার গুলোতেও আর এসব প্রজাতির মাছ   সহজে চোখে পড়েনা। দেশি প্রজাতির মাছের বংশবৃদ্ধির হার আশংকাজনক ভাবে হ্রাস পেয়েছে।

অবস্থা চলতে থাকলে আগামি দশ বছরের মধ্যে নদ-নদী খাল বিল সহ মুক্ত জলাশয় গুলো মাছ শুন্য হয়ে পড়বে

গতকাল সোমবার(২৮নভেম্বর) দুপুরে সরেজমিনে যমুনেশ্বরি নদী পরিদর্শনকালে মাছ ধরতে আসা রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আনোয়ার আলির(৫৬) সাথে কথা হলে তিনি জানান ; সেই ভোর বেলা থাকি মাছ মারচো, এখন দোপর গড়ছে, মাছ পানু আধসেরের মতন এখন নদীতো মাছ নাই বাহে !

ৎস্য বিশেষজ্ঞদের মতে; প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়া এবং ছোট মাছ সংরক্ষনে আইন না থাকায় নদ-নদী খালবিলের ছোট প্রজাতির মাছ আজ ঝুঁকির মধ্যে।

বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম বলেন ; নদ-নদীর নাব্যতা হ্রাস, নদী সংশ্লিষ্ট খালবিলের গভীরতা কমে যাওয়া, নদী ভরাট করা, মা মাছের আবাসস্থল নষ্ট করা, ডোবা নালা সেচ দিয়ে মাছ ধরা, জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলাশয় দুষন, রাক্ষুসে মাছের চাষ সহ প্রাকৃতিক বিপর্যয় দেশিয় মাছ বিলুপ্তির অন্যতম কারন



বদরগঞ্জ রংপুর

তারিখ-২৮নভেম্বর/১৬

মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...