বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

খই ভেজেই জীবিকা নির্বাহ যে গ্রামের মানুষদের



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

বাঙ্গালীরা সবসময় ভোজন প্রিয় জাতি। বাহারি রকমের আহার গ্রহন করতে তারা স্বাচ্ছন্দ বোধ করেন। বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষরা সকালে নানা ধরনের আহার(খাদ্য) গ্রহন করেন তার মধ্যে ধান দিয়ে তৈরি খই অন্যতম। ভোজনপ্রিয় বাঙ্গালীদের আহারের জন্য তৈরিকৃত খাদ্য সরবরাহ করে একটি সম্প্রদায়ের ২ শতাধিক নারী-পুরুষ দীর্ঘসময় ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। এরা হলেন রংপুর বদরগঞ্জের রামনাথপুর ইউপির মোকছেদপুর হিন্দুপাড়ার গ্রামের বাসিন্দরা। এই গ্রামের সকল নারী পুরুষ প্রতিদিন খই ভাজা ও তাদের তৈরিকৃত খই বাজারজাত কাজে সদা ব্যস্ত সময় পার করেন। খই ভাজার আয় দিয়েই চলে তাদের প্রত্যেকের সংসার। বদরগঞ্জ উপজেলার সকল মানুষ ওই গ্রামকে চেনে খই গ্রাম নামে।
সরেজমিনে খই গ্রামে গিয়ে দেখা যায়; চুলোর উনুনে বসে কাজ করা অগ্নি নারীরা নিজের সংসার সামলানোর পাশাপাশি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে কাজ করে চলেছেন। প্রতিদিন এই গ্রামের অগ্নি নারীরা ৫মন পর্যন্ত ধানের খই ভাজতে পারেন। শুধুমাত্র খই ভাজার কাজ করে এই গ্রামের অনেকেই এখন স্বাবলম্বি হলেও বাপ-দাদার আদি পেশা তারা এখনও ধরে রেখেছেন।
কথা হয় ধান হতে তৈরি খই ভাজা নারী শ্রমিক উষা রানির(৩৫) সাথে,তিনি জানান; আমরা গরীব মানুষ। আমাদের বসতভিটা ছাড়া আর কিছু নাই। তাই খই ভেজে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। হাতে সবকিছু মজুদ থাকলে আমরা নারীরা প্রতিদিন ৫মণ ধানের খই ভাজতে পারি।
নারী শ্রমিক কনিকা রাণী(৩২)জানান; দীর্ঘ সময় আমরা আগুনের কাছে থাকি। কষ্ট হলেও আমাদের সয়ে গেছে। আগুনের তাপে আর আমাদের কিছু হয় না। আর এই কাজ না করলে আমরা খাবো কি?
খই গ্রামের বাসিন্দা ও নারী শ্রমিক টোলো রানী, চন্দ্রনা রাণী, ও রঞ্জিতা রানি জানান;খইয়ের চাহিদা বেশি থাকায় এই অঞ্চলের মহাজনরা আমাদের কাছ থেকে প্রতি কেজি খই ৫০ টাকা দরে কিনে তারা দেশের বিভিন্ন জেলায় ট্রাক যোগে পাঠায়।
রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন জানান;মোকছেদপুর বটতলি হিন্দুপাড়া গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে খই তৈরি করে আসছেন। প্রতিদিন গ্রামের পার্শ্বে বটতলিতে বসে বিরাট খইয়ের বাজার। সেখানে খই বিক্রি করে এখন এই গ্রামের অনেকেই স্বাবলম্বি হচ্ছেন।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৩মার্চ/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...