বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে বন কাঁঠাল নামক উদ্ভিদটি

প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে বন কাঁঠাল নামক উদ্ভিদটি


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

প্রকৃতি হতে ক্রমেই যেন হারিয়ে যাচ্ছে অসংখ্য দেশিয় প্রজাতির উদ্ভিদ। অবহেলা অনাদর আর জ্বালানী সংকটের কারনে বিলীন হতে চলেছে দেশিয় মুল্যবান কিছু উদ্ভিদরাজি।হারিয়ে যাওয়া উদ্ভিদদের মধ্যে বন কাঁঠাল অন্যতম। আঞ্চলিক ভাষায় এর নাম বড়ল ও ডেউয়া। তবে একে বন কাঁঠাল নামে কমবেশি সকলেই চেনে। ৩০-৪০ফিট উচ্চতার গাছটির পাতা রোমশ,বড় ও চ্যাপ্টা ধরনের। বনকাঁঠালের বৈজ্ঞানিক নাম-আরটোকারপাস লাকোচা, গোত্রের নাম-মোরাসি।
এক সময় বাংলাদেশের কমবেশি সকল অঞ্চলে বনকাঁঠাল দেখা গেলেও এখন আর তেমন চোখে পড়ে না। বাংলা সংস্কৃতি ও প্রকৃতি সংস্পর্শে মিশে রয়েছে এই বনকাঁঠাল বৃক্ষ।
বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও প্রবীন ব্যক্তি মহিউদ্দিন প্রামানিক(৮৫) মোবাইল ফোনে এই প্রতিবেদকে জানান; ছোট বেলা হতে দেখছি আমাদের এ অঞ্চলে অসংখ্য বনকাঁঠাল গাছ ছিল। এর ফলগুলো পাকলে এতটাই সু-স্বাদু ও সুমিষ্ট যে বলে শেষ করতে পারবো না। বনকাঁঠাল গাছগুলো মানুষ কেটে ফেললেও নতুন করে কোন চারা রোপন না করায় আর চোখে পড়ছে না প্রকৃতি বান্ধব এই বনকাঁঠাল গাছ। দেশিয় প্রজাতির এই বনকাঁঠাল গাছকে আমাদের প্রয়োজনে রক্ষা করতে হবে। তিনি আরও জানান;দেশিয় প্রজাতির এ সমস্ত গাছে অনেক পাখিরা বাসা বাঁধে,অথচ বিদেশি প্রজাতির গাছে পাখিরা বাসা বাঁধে না। 
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; দেশিয় প্রজাতির সু-স্বাদু ফলের মধ্যে বনকাঁঠাল একটি। বিলুপ্তির দ্বারপ্রান্তে যাওয়া প্রকৃতি বান্ধব এ গাছটিকে আমাদের স্বার্থেই রক্ষা করতে হবে। বনকাঁঠাল গাছটির সাথে নতুন প্রজন্মের মানুষদের পরিচয় করিয়ে দিতে হবে এবং গুনাগুন সম্পর্কে জানাতে হবে।
তিনি আরও জানান; প্রকৃতি হতে হারিয়ে যাওয়া এই বনকাঁঠাল গাছটির চারা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তা না হলে বনকাঁঠাল  নামক পরিবেশ বান্ধব এ গাছটি এক দিন চিরতরে হারিয়ে যাবে।
বদরগঞ্জ উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান; সু-স্বাদু,সুমিষ্ট ফল বনকাঁঠাল। এই গাছটি আর তেমন চোখে পড়ে না। পরিবেশ বান্ধব গাছটিকে আমাদের প্রয়োজনেই রক্ষা করতে হবে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-২ মার্চ/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...