সোমবার, ১৩ মার্চ, ২০১৭

লিচুর মুকুলে প্রোথিত রয়েছে কৃষকের সোনালি স্বপ্ন


লিচুর মুকুলে প্রোথিত রয়েছে কৃষকের সোনালি স্বপ্ন 

কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ



লিচুর মুকুলে মুকুলে ছেঁয়ে গেছে রংপুর বদরগঞ্জের ফলের বাগানগুলো। মুকুলের মৌ মৌ গন্ধ আর মৌমাছির গুনগুন শব্দে শুভাসিত ও মুখরিত গোটা অঞ্চল। মুকুলের ভাঁজে ভাঁজে প্রোথিত রয়েছে কৃষকের সোনালি স্বপ্ন। কয়েক দিন পর মুকুলের পেট চিড়ে বের হবে লিচুর দানা। এ দানা শুধু দানাই নয় এ হল কৃষকের আগামির (দিনের)স্বপ্ন। আগামির সোনালি স্বপ্নে লিচু চাষিরা বিভোর।
সরেজমিনে লিচু বাগানে গিয়ে দেখা যায়; বিস্তৃীর্ন বাগান জুড়ে চোখ ধাঁধানো মুকুলের সমারোহ,নয়নাভিরাম চিরচেনা সেই অপূর্ব নৈসর্গিক দৃশ্য যে কারোরই মনকে দোলা দিবে। লিচু চাষিরা তাদের সোনালি স্বপ্নের কথা ভেবে লিচু বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
কথা হয় বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউপির লিচু বাগান মালিক মাহাফুজ ওয়াহিদ চয়নের সাথে, তিনি জানান; আমার লিচু বাগানে পর্যাপ্ত মুকুল এসেছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে কমপক্ষে ৮লক্ষ টাকার লিচু বিক্রি করতে পারবো। তিনি জানান; সাতক্ষীরা জেলা হতে আসা এক দল মৌয়ালের সাথে গত ১সপ্তাহ  আগে হঠাৎ দেখা হলে তারা আমার লিচু বাগানে মৌ-চাষের কথা বললে আমি রাজি হয়ে যাই। তখনই শুরু হয় লিচু বাগানে মৌ চাষ। তিনি আরও জানান;মূলতঃ লিচু বাগানে মৌ চাষের কারনে লিচুর মুকুলে পরাগায়ন বেশি হবে,ফলনও বৃদ্ধি পাবে,এটাই আমার লাভ।
কথা হয় বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের লিচু চাষি আজাহার আলির সাথে,তিনি জানান;গত বছর এ বাগান হতে ২ লক্ষ টাকার লিচু বিক্রি করেছি। আশা করছি যদি কোন প্রাকৃতিক দুর্যোগে লিচরু মুকুলের ক্ষতি না হয় তবে কমপক্ষে ৪লক্ষ টাকার লিচু  বিক্রি করতে পারবো।
কথা হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলামের সাথে তিনি জানান ; লিচু একটি সু-স্বাদু ফল। এর চাহিদা ব্যাপক। লিচুর বাগান করে বর্তমানে অনেকেই স্বাবলম্বি।
তিনি আরও জানান; লিচু বাগানে মৌমাছি পরাগায়নে সহায়তা করে। মার্চের শুরু হতে লিচুর মুকুল হতে মধু আহরন শুরু হয়। সারাদেশের লিচু চাষিরা যদি তাদের লিচু বাগানে মধু চাষের জন্য হাতে কলমে প্রশিক্ষন দেন তাহলে সকল কৃষকই ফলের পাশাপাশি বাড়তি আয় করতে পারেন।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান ; বদরগঞ্জ উপজেলায় ফলের বাগান বর্তমানে ৯০০হেঃ ছাঁড়িয়ে গেছে। লিচু বাগান করে বর্তমানে অনেক কৃষকই স্বাবলম্বি। অনেকের সফলতা দেখে চাষিরা এখন ফল বাগানের দিকে ঝুঁকে পড়েছেন।


বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৪ মার্চ/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...