প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে জাত নিম নামক বৃক্ষটি
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
বাংলাদেশে দেশিয় প্রজাতির মুল্যবান ভেষজ উদ্ভিদগুলির মধ্যে জাত নিম অন্যতম। অবহেলা আর অনাদরে আপনাআপনি বেড়ে উঠা জাত নিমের কদর আমাদের কাছে না থাকার কারনেই মুলতঃ হারিয়ে যাচ্ছে মুল্যবান ভেষজগুন সম্পন্ন বৃক্ষটি। অথচ উন্নত বিশ্বে নিম গাছের বিভিন্ন উপাদানকে কাজে লাগিয়ে ইতোমধ্যে কীটনাশক ও জৈব সার তৈরি করে কৃষি জমিতে সফলভাবে প্রয়োগ করে জমির উর্ব্বরতা শক্তি বৃদ্ধি সহ বিষমৃক্ত ফসল উৎপাদনে অগ্রনী ভুমিকা রাখছে। আর আমরা দেশিয় প্রজাতির এই মুল্যবান ভেষজগুন সম্পন্ন উদ্ভিদটিকে(জাত নিম)নির্বিচারে কেটে শেষ করে ফেলছি। নিজেদের প্রয়োজনে ব্যবহার্য এই মুল্যবান সম্পদকে রক্ষা করার তাগিদ অনুভবও করছি না। আর অনুভব করছিনা বলেই মহামুল্যবান ভেষজ সম্পদগুন সম্পন্ন কাষ্ঠল জাতীয় বৃক্ষটি আজ প্রকৃতি হতে হারিয়ে যেতে বসেছে। ভেষজ উদ্ভিদটির অস্তিত্ব সংকটের মুল কারন; জ্বালানি সমস্যা আর আসবাবপত্র তৈরির জন্য নির্বিচারে কেটে ধ্বংস করা। আর আমাদের অবহেলার কারনেই ইতোমধ্যে প্রকৃতি হতে হারিয়ে গেছে অসংখ্য মহামুল্যবান উদ্ভিদ। হারিয়ে যাওয়ার তালিকায় রয়েছে দেশিয় প্রজাতির বৃক্ষ জাত নিম। আগে বাংলাদেশের সব অঞ্চলে জাত নিম নামক বৃক্ষ জাতীয় গাছটির দেখা মিললেও বর্তমানে আর চোখেই পড়ে না মহামুল্যবান ভেষজগুন সম্পন্ন এই উদ্ভিদটি।
সরেজমিনে অনেক খোঁজাখুঁজির পর জাত নিম নামক উদ্ভিদটির দেখা মেলে বদরগঞ্জ পৌর শহরের সিও রোড এলাকায়। কাছে গিয়ে দেখা যায়;বিলুপ্তপ্রায় ভেষজগুন সম্পন্ন জাত নিম নামক উদ্ভিদটি তার অস্তিত্ব জানান দিয়ে বলছে,এখনও আমার অস্তিত্ব শেষ হয়ে যায়নি,তবে আমি ধ্বংসের দ্বারপ্রান্তে,আমাকে রক্ষা করো। নিমের বৈজ্ঞানিক নাম-আ্যাজাডাইরেকটা ইনডিকা, গোত্র- মিলিয়েসি।
বাংলাদেশে দুই ধরনের নিম গাছ দেখতে পাওয়া যায়। একটি ঘোড়া নিম অন্যটি জাত নিম।
কথা হয় বদরগঞ্জ উপজেলার প্রবীন ব্যক্তি ও রামনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন প্রামানিক(৮৫)সাথে তিনি জানান; আগে আমাদের এ অঞ্চলে অনেক জাত নিমের গাছ ছিল। বর্তমানে আর আগের মত চোখে পড়ে না। প্রাচীন কাল হতে দেশিয় প্রজাতির এই নিম গাছ দিয়ে নানা ধরনের ঔধষ মানুষের প্রয়োজনে ব্যবহার হয়ে আসছে। তিনি আরও জানান;নিমের পাতা শষ্য সংরক্ষনে এবং এর পাতা গরম পানিতে সিদ্ধ করে তা দিয়ে চর্ম জনিত নানা রোগের উপকারে আসে। নিমের কাঠ দিয়ে তৈরি আসবাবপত্র খুবই টেকসই। দেশিয় প্রজাতির এ উদ্ভিদটি আমাদের প্রয়োজনেই সংরক্ষন জরুরি।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান;মহামুল্যবান ভেষজগুন সম্পন্ন উদ্ভিদ নিম গাছ আর আগের মত চেখে পড়ে না। কৃষি নির্ভর এ দেশে রাসায়নিক কীটনাশকের ব্যবহার হ্রাস করে বিকল্প হিসেবে নিমের ভেষজ কীটনাশক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিম গাছ সংরক্ষন ও চারা তৈরি করে সারাদেশে ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তা না হলে প্রকৃতি হতে এই মুল্যবান উদ্ভিদটি একদিন হারিয়ে যাবে।
বদরগঞ্জ উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা(উদ্ভিদ সংরক্ষন) কনক চন্দ্র রায় জানান; দেশিয় প্রজাতির নিম গাছ নামক উপকারি উদ্ভিদটি আর চোখে পড়ে না। দেশিয় প্রজাতির ভেষজগুন সম্পন্ন এ উদ্ভিদটিকে আমাদের প্রয়োজনেই রক্ষা করতে হবে।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১১মার্চ/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন