

প্রানপ্রিয় বন্ধুরা,
দীর্ঘদিন পর আমি আবার তোমাদের মাঝে ফিরে এলাম। আমার এ বিরতি আমার কারনে নয়। হঠাৎ আমার ফেসবুক আইডি বন্ধ হবার কারনে আমার এ বিরতি। আমি নিজেও জানি না কেন তারা আমার আইডিটা বন্ধ করে দিল। আমার প্রোফাইলে যাবতীয় তথ্য থাকার পরও এত দিন আমার আইডি বন্ধ ছিল। তোমাদের ছেড়ে এ ক-দিন আমার যে কিভাবে কেটেছে তা তোমাদের আমি বলে বুঝাতে পারবো না। অনেক চেষ্টা করে আমার দীর্ঘদিনের বন্ধু রফিকুল ইসলাম আমার আইডিটা খুলতে সক্ষম হয়েছে। এ জন্য আমার বন্ধু রফিকুলকে জানাই আমার কৃতজ্ঞতা। গতকাল বুধবার(২৬এপ্রিল)রাতে আমি আমার বন্ধ হয়ে যাওয়া আইডটা ফিরে পেয়েছি। ব্লগ ও ফেসবুকে আমার বয়স সাড়ে ৫মাস হবে। এর মাঝে ছন্দপতন। মনে অনেক কষ্ট নিয়ে ব্লগেও কোন লেখা পোষ্ট করিনি। যাক, তোমাদের আমি ফিরে পেয়েছি এবং আমি আমার সকল লেখাগুলি ফিরে পেয়েছি এজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। দেশ বিদেশের সকল বন্ধুরাই আমার অনেক ভাল বন্ধু। তোমাদের ভালবাসায় আমি মুগ্ধ। আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ হতে আমি তোমাদের কাছে নিয়মিত কিছু লেখা নিয়ে উপস্থিত হবো। আশা করছি, তোমরা সকলেই পুর্বের ন্যায় আমার সঙ্গে থাকবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ্য থেকো,এই প্রত্যাশাই করছি।
তোমাদের বন্ধু
কামরুজ্জামান মুক্তা
তারিখ-২৮এপ্রিল/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন