কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
বদরগঞ্জে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহি বারুনি মেলা। এ মেলা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয় এ যেন সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। মানুষের এই মিলন মেলা দেখতে সরেজমিনে চলে যাই বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউপির শেখের হাট নামক এলাকায় যমুনেশ্বরি নদীর তীরবর্তী স্থানে। কবে হতে এই ঐতিহ্যবাহি শেখেরহাট বারুনি মেলা শুরু হয় তা সঠিকভাবে জানা না গেলেও এলাকার প্রবীন ব্যক্তিদের মুখ হতে জানা যায়; ২শত বছর ধরে চলা এ মেলা শুরু হতে আজ অবধি সকল ধর্মের মানুষদের মিলন মেলায় পরিনত হয়েছে। হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষদের ভার্তৃত্বের বন্ধনও রয়েছে অটুট। এখনও তাতে তিল পরিমান চিড় ধরেনি। প্রতি বছরের ৪এপ্রিল (চৈত্রের ২১) এ মেলা শুরু হয়। মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজন পুরাতন বছরের সকল গ্লানি মুছে ফেলে নতুন বছরে পদার্পন করে গঙ্গা স্নানের মাধ্যমে।
দেখা যায়; মেলায় লোকে লোকারন্য। মেলার এক পাশে মহিলারা রান্নায় ব্যস্ত সময় পার করছেন, দেখে যেন মনে হয় এক দিনের পাতানো সংসার। সবচেয়ে মজার বিষয় এ মেলায় রয়েছে রসুনের বিরাট হাট। দূর-দূরান্ত হতে পাইকাড় ও সাধারন মানুষেরা এখানে এসে রসুন কিনে নিয়ে যান। রসুনের হাটে গিয়ে কথা হয় রহিমাপুর গ্রামের বাসিন্দা বিপাশা বেগম এর সাথে,তিনি জানান; প্রতি বছরই তিনি বারুনি মেলায় আসেন। এবারও তিনি এসেছেন মেলা দেখতে ও রসুন কিনতে। রসুন কিনেছেন।
তিনি আরও জানান;এবার রসুনের দাম কিছুটা বেশি।
এ ছাড়াও বারুনি মেলায় স্থান পেয়েছে গ্রামিন ঐতিহ্যের ধারক হাতে তৈরি নানা ধরনের খাবার ও খাবারের দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের জিলাপি,খাকড়াই,কটকটি,
বাতাসা,কদমা,চিনির তৈরি বিভিন্ন ধরনের হাতি-ঘোড়া।
দোকান মালিক অমল রায় জানান; বিক্রি ভাল। মেলায় প্রচুর লোকজনের সমাগম হয়েছে। আশা করছি ব্যবসা ভাল হবে। মেলায় আগুন্তুক দর্শনার্থীদের বাড়তি বিনোদনের জন্য রয়েছে নাগোরদোলা,মটরসাইকেল খেলা ও পুতুল নাচ খেলা।
বারুনি মেলা পরিচালনার দায়িত্বে থাকা দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান; প্রতিবছর এ মেলা সাতদিন করে হলেও এবার নিলাম ডাক না হওয়ায় মেলা একদিনেই শেষ করতে হচ্ছে। তিনি আরও জানান; এ মেলা সকল সম্প্রদায়ের মানুষের জন্য এক মিলন মেলা।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-৪এপ্রিল/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন