বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে সু-ঘ্রান বিশিষ্ট ফুল স্বর্নচাপা



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

স্বর্নচাপা একটি সু-ঘ্রান বিশিষ্ট ফুলের নাম। সোনালী আভা ছড়ানো ফুলটির ঘ্রান এতটাই তীব্র যে,পথচারিদের সহজেই দৃষ্টি কাড়ে। স্বর্নচাপার উচ্চতা ২০-২৫ফিট। দেখতে অনেকটা জলপাই গাছের অনুরুপ। এর পাতাও জলপাই গাছের ন্যায়। বাসা-বাড়ির পরিত্যক্ত কোন জায়গায়,রাস্তার ধারে,পথে প্রান্তরে আপনা-আপনি ভাবে জন্মাতো যে শোভাবর্ধনকারি ফুল গাছটি তার নামই স্বর্নচাপা। অনেকে আবার শখের বশে সৌন্দর্য বৃদ্ধির জন্য স্বর্নচাপার চারা বাড়িতে রোপন করে থাকেন। ফুলটির সোনালী আভা ছড়ানো রং যে কারোরই মনকে দোলা দেয়। শোভাবর্ধনকারি স্বর্নচাপা ফুল গাছটি আপনা-আপনি অবহেলা আর অনাদরে জন্মায় বলে এর গুরুত্ব আমরা তেমনভাবে দেই না। শুধুমাত্র অনাদর আর অবহেলার কারনেই প্রকৃতি হতে হারিয়ে যেতে বসেছে এই সু-ঘ্রান বিশিষ্ট স্বর্নচাপা নামক বৃক্ষটি। প্রকৃতির এই অমুল্য সম্পদটিকে আমরা নির্বিচারে কেটে শেষ করে ফেলছি। আমরা সবাই জানি,প্রকৃতি সবসময় মানুষকে বুকে আগলে রাখার পাশাপাশি তার সবটুকু উজাড় করে দেয়। কখনো কোনদিন নিজেকে বিলিয়ে দিতে বিন্দু মাত্র কার্পন্য করে না। আর আমরা প্রকৃতির এই অমুল্য সম্পদগুলোকে সব সময় নিজের মত করে ব্যবহার করেই চলেছি। নিজেদের প্রয়োজনে ব্যবহার্য এই মহামুল্যবান সম্পদকে রক্ষা করার তাগিদ অনুভব করছিনা কখনো। আর অনুভব করছিনা বলেই মুল্যবান এ সম্পদগুলো আজ প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে।
প্রকৃতিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নাম না জানা উদ্ভিদ। শুধুমাত্র অবহেলা অনাদর আর আপনা-আপনি বেড়ে ওঠা মহামুল্যবান উদ্ভিদগুলো আজ অস্তিত্ব সংকটে। উদ্ভিদগুলোর অস্তিত্ব সংকটের মুল কারন; জ্বালানি সমস্যা আর নির্বিচারে কেটে ধ্বংস করা। আর এভাবেই প্রকৃতি হতে হারিয়ে যাচ্ছে এই মুল্যবান উদ্ভিদগুলো। এরই মধ্যে অসংখ্য উদ্ভিদ হারিয়ে গেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে,হারিয়ে যাওয়ার তালিকায় রয়েছে সোনালী আভা ছড়ানো ফুল গাছ স্বর্নচাপা। 
আগে বাংলাদেশের সব অঞ্চলে স্বর্নচাপা নামক ফুল গাছটির দেখা মিললেও বর্তমানে কম চোখে পড়ে।
সরেজমিনে অনেক খোঁজাখুঁজির পর স্বর্নচাপা নামক ফুল গাছটির দেখা মেলে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে।
কথা হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক আজিজুল ইসলাম খানের সাথে,তিনি জানান; ছোট বেলা হতে দেখছি আমাদের এলাকায় অনেক স্বর্নচাপা নামক  ফুল গাছ ছিল। তবে এখন খুব কম চোখে পড়ছে।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; স্বর্নচাপা ফুল গাছটি আগে প্রচুর পরিমানে যেখানে সেখানে দেখা গেলেও বর্তমানে এ গাছটি খুব কম চোখে পড়ছে। দেশিয় প্রজাতির এ ফুল গাছটিকে আমাদের প্রয়োজনেই রক্ষা(সংরক্ষন) করতে হবে। তা না হলে ভবিষ্যত প্রজন্ম জানতেই পারবে না স্বর্নচাপার নাম।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা(উদ্ভিদ সংরক্ষন) কনক চন্দ্র রায় জানান; স্বর্নচাপা ফুল গাছটি কেন জানি না আর আগের মত তেমন চোখে পড়ছে না। দেশিয় প্রজাতির এ উদ্ভিদটিকে আমাদের প্রয়োজনেই রক্ষা করতে হবে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৪মে/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...