বুধবার, ৩ মে, ২০১৭

ধুপের ধোঁয়ায় জীবিকা নির্বাহ


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ কতই না পেশা আকঁড়ে ধরে। সহায় সম্বলহীন অসহায় এক মানুষ বোনা রাম (১০১)। বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউপির চম্পাতলি গ্রামে। অসহায় বৃদ্ধ এই মানুষটির কাজ সন্ধ্যার সময় দোকানে দোকানে গিয়ে ধুপ(সুগন্ধি)দেয়া। এটাই তার পেশা। বৃদ্ধ বোনা রামের ২ মেয়ে কোন পুত্র সন্তান নেই। মেয়েদের বিয়ে হয়ে গেছে। বাধ্য হয়ে বৃদ্ধ বোনা রাম দোকানে দোকানে ধুপ(সুগন্ধি) দিয়ে বেড়ান। এ হতে যা আয় হয় তা দিয়ে কোন রকমে চলে তার সংসার।
গতকাল সন্ধ্যায় বদরগঞ্জ বাজারে মোহন দাসের পানের দোকানে ধুপ দিতে এলে 
কথা হয় বোনা রামের সাথে,তিনি এই প্রতিবেদকে জানান; দীর্ঘ ৩০ বছর ধরে এ কাজ করছি। গরীব মানুষ জমি জমা নেই। কষ্ট হলেও দোকানে দোকানে ধুপ(সুগন্ধি) দিয়ে বেড়াই। দোকানদাররা যা দেন তাই নেই। প্রতিদিন আয় হয় ২শত টাকা। এই বয়সে এ কাজ ছাড়া তো আর অন্য কাজ করতে পারবো না। যতদিন বেঁচে আছি এ কাজটিই করে যাব।
তিনি জানান; আমার ভাল লাগে এই ভেবে যে,প্রতিটি দোকানে আমি সুগন্ধি ছড়িয়ে দিতে পারছি। ধুপ দিলে এক দিকে যেমন মশা-মাছি থাকে না,অন্যদিকে দোকান হতে সুগন্ধ ছড়ায়। যা আমার ভালো লাগে।
তিনি আরও জানান; আমি মানুষের মাঝে সুগন্ধ ছড়ালেও কেউ আমার জীবনে সুগন্ধ ছড়াতে এল না,এটাই আমার কষ্ট। 
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান; বোনা রামের বাড়ি আমাদের ইউনিয়নে। সহায় সম্বলহীন এ বৃদ্ধ মানুষটি দীর্ঘদিন ধরে দোকানে দোকানে ধুপ দিয়ে বেড়ান। দোকানদাররা যা দেন তা দিয়ে চলে তার সংসার। তিনি আরও জানান;শতবর্ষী এই মানুষটির দোকানে দোকানে ধুপ দিয়ে ঘুরে বেড়ানোটা সত্যিই কষ্টের। ইউপি চেয়ারম্যান সহ সমাজের দায়িত্বশীল মানুষরা যদি এই বৃদ্ধ বোনা রামের দায়িত্ব নিতো তাহলে এই সম্বলহীন গরীব মানুষটির উপকার হতো।


বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩মে/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...