বুধবার, ১০ মে, ২০১৭

রক্তিম সাজে সেজেছে কৃষ্ণচুঁড়া




কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

রক্তিম সাজে সেজেছে কৃষ্ণচুঁড়া। দগদগে লাল ফুল মানুষের মনকে আবেগে উদ্বেলিত করে। যে কোন পথচারি রাস্তা পারাপারের সময়
লাল আভা ছড়ানো রক্তিম রঙ্গের ফুলগুলি এক নজর দেখতে দাঁড়িয়ে যান। এ যেন প্রকৃতির এক নৈসৈগিক দৃশ্য। গ্রীষ্মের এই সময়ে (এপ্রিল-মে) প্রচন্ড তাপদাহে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সামান্যতম শীতল পরশের জন্য কৃষ্ণচুড়ার ছায়াঘেঁরা পরিবেশে দগদগে লাল ফুলের ছোয়াঁয় যেন পথচারিরও ক্লান্তি দুর হয়। কৃষ্ণচুড়ার বৈজ্ঞানিক নাম-ডিলোনিক্স রেজিয়া। গোত্র-লিগুমাইনোসি। গাছটির উচ্চতা-২০-২৫ফিট।
সরেজমিনে বদরগঞ্জ উপজেলা ঘুরে কৃষ্ণচুড়া নামক গাছটির দেখা মেলে বদরগঞ্জ পৌরশহরের মুন্সিপাড়া এলাকায়। কাছে গিয়ে দেখা শুন্য গাছে শুধু ফুল আর ফুল। যেন চোখ জুড়িয়ে যায়। দগদগে লাল ফুল দেখতে কার না ভাল লাগে !
কথা হয় মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা ও বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক শ্যামল লোহানীর সাথে,তিনি জানান; শুধু মাত্র দগদগে লাল ফুল দেখতেই আমি মাঝে মধ্যে এখানে আসি। এখানে এলে মন ভাল হয়ে যায়। তিনি আরও জানান; আগে আমাদের উপজেলায় অসংখ্য কৃষ্ণচুড়া ফুল গাছ থাকলেও বর্তমানে আর আগের মতো চোখে পড়ে না।
কৃষ্ণচুড়ার নিচে দাঁড়িয়ে থাকা বিশিষ্ট ঠিকাদার মাহাবুব সরকার দ্বীপ জানান; রংপুর যাওয়ার পথে এই কৃষ্ণচুড়া গাছের নিচে এসে কিছুটা সময় বিশ্রাম নেই। পরিবেশ বান্ধব দেশিয় প্রজাতির কৃষ্ণচুড়ার লাল ফুল দেখতে আমার ভীষন ভালো লাগে।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান; পরিবেশ বান্ধব দেশিয় প্রজাতির কৃষ্ণচুড়া নামক  ফুল গাছটি আগে দেশের সর্বত্র দেখা গেলেও বর্তমানে আর আগের মতো চেখে পড়ে না। তিনি আরও জানান; পরিবেশ বান্ধব দেশিয় প্রজাতির গাছটির চারা সারাদেশে ছড়িয়ে দিয়ে একে সংরক্ষন করা উচিত। তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না কৃষ্ণচুড়া নামক গাছটির নাম।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান; কৃষ্ণচুড়ার লাল ফুল সকলের ভাল লাগে। তবে গাছটি আর আগের মত চোখে পড়ে না। গাছটির সংরক্ষন জরুরি।



বদরগঞ্জ,রংপুর
তারিখ-১০মে/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...