কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
প্রকৃতির কোলে আপনাআপনি বেড়ে ওঠা একটি গাছের নাম রক্তদ্রোন। অবহেলা আর অনাদরে বেড়ে উঠা গাছটির অবদান মনুষ্য সমাজে অনেকখানি। অনেকেই আমরা গাছটির গুনাগুন সম্পর্কে জানি আবার জানি না। ভেষজগুন সম্পন্ন দেশিয় প্রজাতির রক্তদ্রোন গাছটিকে জ্বালানি ও আগাছা হিসেবে অনায়েসে কেটে ফেলে সাবাড় করে দিচ্ছি। অতীতে মুল্যবান এ গাছটিকে রাস্তার ধারে কিংবা পরিত্যক্ত কোন জমিতে খুব বেশি দেখা গেলেও বর্তমানে আর আগের মত চোখে পড়ে না। রক্তদ্রোনের বৈজ্ঞানিক নাম- লিওনুরাস সিবিরিকাস,গোত্রের নাম-লাবিয়েটি। গাছটির উচ্চতা ১-২ ফিট। পাতা চিকন রোমশ ধরনের। ফুলগুলি ছোট ছোট লাল রংয়ের হয়। দেশিয় প্রজাতির এ গাছটি অত্যন্ত ভেষজগুন সম্পন্ন একটি উদ্ভিদ।
সরেজমিনে গোটা উপজেলা ঘুরে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের রেল লাইনের ধারে দেখতে পাওয়া যায়।
রক্তদ্রোন গাছ সম্পর্কে কথা হয় রামনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও প্রবীন ব্যক্তি মহিউদ্দিন প্রামানিকের(৮৫)সাথে, তিনি জানান; দেশিয় প্রজাতির ভেষজগুন সম্পন্ন ছোট ছোট এ গাছগুলি আগে আমাদের বাড়িসহ যেখানে সেখানে পাওয়া যেত। জ্বালানি সংকট ও আগাছা হিসেবে গাছটিকে কেটে ফেলার কারনে রক্তদ্রোন গাছ আর চোখে পড়ছে না।
তিনি আরও জানান;অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা রক্তদ্রোন গাছটি প্রকৃতির একটি অমুল্য সম্পদ। গাছটি যাতে প্রকৃতি হতে হারিয়ে না যায় সে দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান;নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশিয় প্রজাতির রক্তদ্রোন গাছটিকে চেনে না এবং জানে না এর গুনাগুন সম্পর্কে। মানুষের নানা রোগ নিরাময়ে রক্তদ্রোন গাছ কার্যকর ভুমিকা রাখে। অথচ আমরা ভেষজ গুন সম্পন্ন গাছটিকে কেটে সাবাড় করে ফেলছি। রক্তদ্রোন গাছটিকে যদি আমরা না বুঝে জ্বালানি ও আগাছা হিসেবে নষ্ট কওে ফেলি তাহলে প্রকৃতি হতে ভেষজগুন সম্পন্ন গাছটি একদিন চিরতরে হারিয়ে যাবে।
তিনি আরও জানান;আমাদের নিজেদের প্রয়োজনে দেশিয় প্রজাতির মুল্যবান ভেষজগুন সম্পন্ন গাছটিকে আমাদের সংরক্ষন করতে হবে। আমাদের মত শিক্ষকদের উচিত হবে, শিক্ষার্থীদের মুল্যবান এ গাছটির সাথে পরিচিত করে দেয়া এবং এর গুনাগুন সম্পর্কে অবগত করা।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা(উদ্ভিদ সংরক্ষন)কনক চন্দ্র রায় জানান; রক্তদ্রোন গাছটিকে আর আগের মত পাওয়া যায় না। মুল্যবান ভেষজ গুন সম্পন্ন দেশিয় প্রজাতির এ গাছটিকে আমাদের স্বার্থেই রক্ষা করতে হবে।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১২মে/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন