
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ“বাড়ি যাইম কিন্তু এই ঠান্ডাত গোটা শরীল মোর হিম হয়া গেইছে,কোন রিক্সা ভ্যানও পাওচো না। এ্যাটেকোনা আগুন জ¦লাইচে, গাও সেইকবার আলচু” কথাগুলো বললেন রংপুর বদরগঞ্জের লোহানীপাড়া ইউপির নাগেরহাটের কৃষক বাচ্চু মিয়া(৬৫)।
তিনি আরও জানান,বদরগঞ্জ মেডিকেলোত আলচিনু,ছইলটাক ধরি,ডাক্তার আর বাজার খরচ করতে সাজ (সন্ধ্যা)হয়া গেইল। এই ঠান্ডাত বাড়িত যাইম কেমন করি সেইটা ভাবোচো। খুব ঠান্ডা বাহে।”
রংপুরের বদরগঞ্জে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে শীতের দাপট এতটাই যে ঘর হতে বের হওয়া যেন দায় হয়ে পড়েছে।
একদিকে সকাল ১০টা পর্যন্ত যেমন ঘর হতে বের হওয়া যায় না অন্যদিকে পড়ন্ত বিকেলের গোধুলি লগ্ন হতে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় বদরগঞ্জের রাস্তাঘাট পথপ্রান্তর। ঘন কুয়াশার সাথে লু-হাওয়া এ যেন মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। সন্ধ্যা নামার সাথে সাথেই কনকনে ঠান্ডায় লোকশুন্য হওয়ার কারনে ব্যস্ত এই শহর যেন জনমানবহীন এক বসতি।
গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামার সাথে সাথে এবং সকাল ১০টা পর্যন্ত পৌরশহর ঘুরে দেখার সময় জনমানবহীন চিত্রই চোখে পড়ে। দুর হতে দেখা যায় চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন।
গত রবিবার(৭জানুয়ারি)সন্ধ্যায় পৌরশহরের রেল গেট এলাকায় চোখে পড়ে খেটে খাওয়া মজুর শ্রেনির মানুষ ও পথচারিদের গোল হয়ে দাঁড়িয়ে কিংবা বসে আগুন তাপানোর দৃশ্য।
একই চিত্র উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের। ছোট ছোট ছেলেরা খড় জ¦ালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
শীত জেঁকে বসলেও এখন পর্যন্ত শীতের দাপটে কাতর অসহায় দুস্থ মানুষের জন্য সরকারি কিংবা বে-সরকারিভাবে চোখে পড়ার মত শীতবস্ত্র বিতরন করা হয়নি। সরকারিভাবে এই উপজেলায় শীত বস্ত্র বিতরন করা হলেও তা যৎসামান্য। অথচ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, এই উপজেলায় অসহায় দুস্থ পরিবারের সংখ্যা প্রায় ৬০হাজার।
বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম জানান, গোটা উপজেলায় ছিন্নমুল মানুষদের জন্য কম্বল বিতরন অব্যাহত আছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। এলেই বিতরন করা হবে।
এদিকে,শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে শিশু ও বৃদ্ধ রোগিদের চিকিৎসা নিতে দেখা যায়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ হাই রুবেল জানান,কয়েকদিনের প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছেন। আমরা আমাদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-০৮জানুয়ারি/১৮
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন