সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮

গ্রামাঞ্চলের মজাদার খাবার সিদল





কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

বাঙ্গালি তথা বাংলাদেশিদের মুখরোচক ও প্রিয় খাদ্যের তালিকা বেশ বড় হলেও যে খাবারটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে তার মধ্যে সিদল অন্যতম। সিদল পছন্দ করেন না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে শীত মৌসুমে গ্রাম বাংলার কম বেশি প্রতিটি বাড়িতেই নারীরা তৈরি করেন সিদল নামের মজাদার খাবারটি। খাবারটি গ্রাম বাংলার ঐতিহ্যও বটে। আর সাধারন খাবারের মত এই খাবারটি নয়, এর জন্য নারীদের বাড়তি পরিশ্রম করতে হয়। সিদল তৈরিতে বেশ কয়েকটি উপকরনের প্রয়োজন হয়। মুল উপাদান দেশি কচুর পাতা,ছোট ছোট মাছের শুটকিড় গুড়া। প্রথমে দেশি কচুকে মন্ড করতে হয় এর ভিতর দিতে হয় ছোট মাছের শুটকির গুড়া। তার পর একত্রে পিষে গোল কিংবা চ্যাপ্টা করে রোদে বেশ কয়েকদিন শুকাতে হয়। তারপর তৈরি হয় সিদল। এরপর সিদলকে ছাই দিয়ে মাটির হাড়িতে রাখা হয়। অবশ্য এ ভাবেই সিদলকে সংরক্ষন করতে হয়। তা না হলে নানা কারনে সিদল নষ্ট হতে পারে। সিদল রান্নার ক্ষেত্রেও গৃহিনীদের পোহাতে হয় অনেক ঝুক্কি ঝামেলা। যে দিন বাড়ির গৃহিনীরা সিদল রান্না করেন তাকে আনুসাঙ্গিক অনেক রান্নার উপকরন মজুদ করতে হয়। তবে গ্রাম-গঞ্জের সকল মানুষ জানে,এটি রান্নার সময় অবশ্যই বড় মাছ দিয়ে রান্না করতে হয়। বিশেষ করে বড় ধরনের বোয়াল মাছ হলে তো কথাই নেই। এ ছাড়াও শোল গজার ও টাকি মাছ দিয়ে রান্না করা সিদলটিও হবে অসম্ভব মজাদার।
সিদল সম্পর্কে কথা হয় বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের গৃহিনী আলতাপোন নেছার (৯০)সাথে,তিনি জানান,আমি আমার দীর্ঘজীবনে দেখেছি সিদল একটি জনপ্রিয় ও মজাদার খাবার। সিদল এতটাই জনপ্রিয় খাবার যে,গ্রামের মানুষদের কোন বাড়িতে সিদল রান্না হলে সেই বাড়িতে আর অন্য কোন তরকারির প্রয়োজনই পড়ে না।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান,সিদল অত্যন্ত মজাদার একটি খাবার। আমার গ্রামের বাড়িতে যে দিন সিদল রান্না হয় সে দিন অন্য তরকারি বাড়িতে থাকলেও কেউ আর সিদল ছাড়া কোন তরকারি নেয় না। আসলেই মজাদার খাবার(তরকারি)।  

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৫ফেব্রুয়ারি/১৮
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...