শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

বদরগঞ্জে কমে গেছে বিষবৃক্ষ তামাকের চাষ



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

রংপুরের বদরগঞ্জে কমে গেছে বিষ বৃক্ষ হিসেবে পরিচিত তামাকের চাষ। কৃষি বিভাগের আন্তরিকতা ও চাষিদের উপলব্ধি তামাক চাষে অনিহার একমাত্র কারন। এ ক্ষেত্রে ট্যাবাকো কোম্পানিগুলোর লোভনীয় অফারও কৃষকদের তামাক চাষে উৎসাহিত করতে পারেনি। এক সময় এ উপজেলায় আশংকাজনক ভাবে বেড়েছিলো তামাকের চাষ।
ওই সময়টাতে নগদ অর্থ ও অধিক মুনাফার মোহে আচ্ছন্ন হয়ে তামাকজাত দ্রব্য মানবদেহের জন্য ক্ষতিকর জেনেও কৃষকরা তামাক উৎপাদন করছিলো। পরবতীর্তে কৃষিবিভাগের কর্মকর্তা-কর্মচারিদের আন্তরিকতা ও কৃষকদের সাথে প্রতিনিয়ত সম্পর্ক জোরদার এবং তামাকের ক্ষতিকর দিক সমুহ কৃষকদের বোঝাতে সক্ষম হওয়ার কারনে তামাক চাষিরা নিরুৎসাহিত হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,চলতি বছর গোটা উপজেলার তামাক চাষ নেমে এসেছে মাত্র ৩৮ হেক্টরে। যদিও ট্যাবাকো কোম্পানিগুলো এই ৩৮ হেক্টর জমির তামাকগুলো কৃষকদের কাছ হতে বেশি মুল্যে ক্রয় এবং আগাম লোনের ব্যবস্থা করেছিলো, তা না হলে এ উপজেলায় ১ হেক্টর জমিতে তামাক চাষ হতো না।
আরও জানা যায়, গোটা উপজেলার মধ্যে শুধুমাত্র মধুপুর ইউপিতে কৃষকরা তামাক চাষ করছে। এ ছাড়াও পৌরশহরের নদীর তীরবর্তী কিছু এলাকায় তামাক চাষ হচ্ছে।
কথা হয় উপজেলার মধুপুর ইউপির পাকারমাথা এলাকার তামাক চাষি সিরাজুল হকের সাথে,তিনি জানান, তামাক চাষে অধিক লাভ। তার বালু মিশ্রিত অল্প জমিতে তিনি তামাক চাষ করেছেন।
তিনি আরও বলেন,ট্যাবাকো কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের লোভনীয় অফার আমাকে আকৃষ্ট করেছে তামাক চাষে। ক্ষতিকর দিকের কথা জানালে,তিনি আগামিতে আর তামাক চাষ করবেন না বলে জানান।
পৌরশহরের গত বারের তামাক চাষি মানিক রায় জানান,ক্ষতিকর দিকের কথা মাথায় রেখে ট্যাবাকো কোম্পানিগুলোর লোভনীয় অফার ফিরিয়ে দিয়ে এ মৌসুমে তামাকের জমিতে ভুট্টা চাষ করেছি।
উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান,এ উপজেলায় কৃষকদেরকে তামাক চাষে নিরুৎসাহিত করার কারনে ভুট্টা,সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান,তামাকের ক্ষতিকর দিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে অদুর ভবিষ্যতে এ উপজেলায় এক হেক্টর জমিতেও তামাক চাষ হবে না।
বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুবর রহমান জানান,ট্যাবাকো কোম্পানিগুলোর অধিক মুল্যে তামাক ক্রয় ও কৃষকদেরকে আগাম লোনের ব্যবস্থা করা সত্ত্বেও আমরা কৃষকদেরকে তামাকের ক্ষতিকর দিকগুলো বোঝাতে সক্ষম হয়েছি। এ কারনে এ উপজেলায় তামাক চাষ প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে।
 
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৭ফেব্রুয়ারি/১৮
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪


    



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...