মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

পাখিদের প্রতি ভালবাসা


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

ছিমছাম পরিপাটি বদরগঞ্জ উপজেলা পরিষদ। চারিদিকে সারি সারি ফলজ আর বনজ গাছে ভরা। আর তাতে বিশেষ করে (সারি সারি) নারিকেল গাছে পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থলেরও ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও পরিষদের শ্রীবৃদ্ধির জন্য তৈরি করা হচ্ছে পানির ফোয়ারা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে বদরগঞ্জবাসি স্বাগত জানিয়েছে।
সরেজমিনে গত মঙ্গলবার(৬নভেম্বর)সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে দেখা যায়,নারিকেল গাছগুলিতে পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল সহ পানির ব্যবস্থা করা হয়েছে এবং তা দেখতে আসছেন উপজেলায় আগত বিভিন্ন এলাকার লোকজন।
পাখিদের জন্য নিরাপদ আশ্রয় সহ পানির ব্যবস্থা করা দেখে উপজেলার লোহানীপাড়া ইউপির সাহেবগঞ্জ এলাকার স্কুল শিক্ষক আঃ রাজ্জাক এই প্রতিবেদকে জানান,আমি সত্যিই মুগ্ধ,উপজেলা প্রশাসন বিশেষ করে বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হক স্যারের প্রতি। কারন তিনি বদরগঞ্জে আসার পর উপজেলা পরিষদের চিত্রই পাল্টে গেছে। পাখিদের প্রতি মমত্ব এর আগে আমি আর কোন নির্বাহি অফিসারের দেখিনি।
উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা মিম চৌধুরি জানান,আমাকে খুব ভাল লেগেছে উপজেলা প্রশাসন তথা নির্বাহি অফিসারের এই কর্মকান্ডে। আমি যতটুকু জানি,তিনি তার দাপ্তরিক কাজ সহ সকল কাজের প্রতি বেশ আন্তরিক। আর তার পাখিদের প্রতি এই মমত্ব আমার মনকে ভীষনভাবে নাড়া দিয়েছে।
বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম জানান,পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা নির্বাহি অফিসারের এ উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হক জানান,মুলতঃ পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি মাথায় রেখে আমার এ কাজটি করা। তবে সবে শুরু করেছি মাত্র। আমার কাছে মনে হয়েছে,নিরাপদ আবাসস্থলের অভাবে দিনকে দিন  পাখির সংখ্যা কমে যাচ্ছে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৬নভেম্বর/১৮
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪ 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...