কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

নছর আলি(৫০)। একজন হতদরিদ্র মানুষ। কৃষি শ্রমিকের কাজ করে কোন রকমে চলে তার সংসার। তার বাড়ির কোল ঘেঁষে বয়ে চলা যমুনেশ^রি নদীর ভাঙ্গঁন তাকে করেছে দিশেহারা। নছর আলি ভরসা ছিল নদী সংলগ্ন একটি রাস্তা। যে রাস্তা দিয়ে দুটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। সেই রাস্তাটিই আজ সকালে(১৪অগাষ্ট) নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এ কারনে সহায় সম্বলহীন নছর আলি তার একমাত্র আবাসস্থলটি (বাড়ি) যে কোন সময় নদী গর্ভে বিলিন হতে পারে এই দুঃচিন্তায় তার দিন কাটছে। নছর আলির বাড়ি বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর আসামি পাড়ায়। এ পাড়ার আরও ৫ শতাধিক পরিবারের বাস। তারা সকলেই অজানা শংকায় দিন কাটাচ্ছেন।
কথা হয় আসামিপাড়ার রফিকুল ইসলাম(৩২)সাথে,তিনি জানান; প্রতিবছর বন্যায় নদী ভাঙ্গনে আমাদের এই রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়। তবে এবার রাস্তাটি সম্পুর্ন নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নদীর পানি যে ভাবে বাড়ছে তাতে যে কোন মুহুর্তে আমাদের ঘর বাড়ি সহ ফসলি জমি বিলিন হয়ে যাবে।
আসামি পাড়ার বাসিন্দা মনজু মিয়া(৫৪) সাথে,তিনি জানান; এবারের বন্যায় পানি হু-হু করে বাড়ছে। আমি এ রকম বন্যা এর আগে দেখিনি।
তিনি আরও জানান; বন্যার সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন। আসামি পাড়ার ৫শতাধিক পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
কুতুবপুর ইউপির নাটারাম গ্রামের বাসিন্দা মমতাজ আলি জানান; এই রাস্তাটি দিয়ে ২ ইউনিয়নের মানুষ যাতায়াত করে। রাস্তাটি আজ সম্পুর্ন্নরুপে নদী গর্ভে বিলিন হওয়ায় দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। জরুরি ভিক্তিতে রাস্তাটি মেরামত করার দাবি জানান তিনি।
কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক জানান; রাস্তাটি বারবার মেরামত করা হলেও নদীর কোল ঘেঁষে হওয়ায় প্রতিবছর এই রাস্তাটি ক্ষতিগ্রস্থ হয়। তিনি আরও জানান; নদী ভাঙ্গনে আসামি পাড়া ঝুঁকির মধ্যে রয়েছে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হক জানান; আসামি পাড়ার নদী ভাঙ্গনের ঘটনাটি জেনেছি। চেয়ারম্যানদেরকে বলা হয়েছে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তাদেরকে প্রয়োজনীয় ত্রান সরবরাহ করা হয়েছে। প্রয়োজনে আসামি পাড়ার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হবে।
রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক জানান; বিষয়টি আমি জানার সাথে সাথে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বলেছি।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৪অগাষ্ট/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন