কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
“মানুষ বাঁচে আশায়,দেশ বাঁচে সকলের ভালবাসায়”। মানুষকে ভালবাসার মধ্যেই পরম সুখ নিহিত। ভয়াবহ করোনার প্রার্দুভাবে শংকিত আমাদের দেশ বাংলাদেশ। গোটা দেশ আজ অবরুদ্ধ এবং আমরা পরস্পর পরস্পর হতে বিচ্ছিন্ন। বাংলাদেশ সরকার ভয়াবহ করোনার ছোবল হতে দেশ তথা দেশের মানুষকে বাঁচাতে সাধ্যমত অনেক কিছুই করছে। এ কারনে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা প্রশংসার দাবি রাখে। আমি একজন অতি সাধারন মানুষ হিসেবে বলতে পারি,দেশের আজ এই কঠিন সময়ে নিজ নিজ অবস্থান হতে দেশকে তথা দেশের মানুষকে ভালবাসা দেবার সময় এসে গেছে। মনে রাখতে হবে,দেশকে ও দেশের মানুষকে ভালবাসা দেবার সুযোগ সব সময় আসে না। আমি ১৯৯০সালের এসএসসি ব্যাচের তৎকালিন সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন করছি,আমরা কি পারি না, দেশের এই কঠিন সময়ে কর্মহীন অসহায় অভুক্ত মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সামর্থ্যনুযায়ি আমরা সকলেই যদি একত্রিত হয়ে নিজ নিজ এলাকার অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াই তাহলে এই কর্মহীন অসহায় অভুক্ত মানুষগুলো বেঁচে যায়। আপনাদের একটুখানি আন্তরিকতায় দুস্থ্য অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটতে পারে।
শুধু সরকারের উপর নির্ভর করলে চলবে না,কঠিন এই সময়ে মানুষ হিসেবেও আমাদের কিছু করনীয় আছে। প্লিজ,আর বসে থাকবেন না, কিছু একটা করুন।
পরিশেষে,চীনের বর্তমান প্রেসিডেন্টের পিতা তার ছেলেকে(বর্তমান প্রেসিডেন্ট) দেয়া একটি উপদেশের কথা মনে পড়ে গেল,“তুমি জীবনে যদি অন্যের জন্য ভাব,অন্যকে দাও,জীবনও তোমার কথা ভাববে,তোমাকে আরও বহুগুনে ফিরিয়ে দেবে।
আসুন,সকলে মিলে দেশের জন্য তথা দেশের মানুষের জন্য কিছু একটা করি। সবার জন্য শুভকামনা। ভুল ক্রুটি মার্জনীয়।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-২২এপ্রিল/২০
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন