বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

করোনার প্রভাব, প্যাটের আগুন বড় আগুন,কাম না করলে খামো কি ?



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

মোস্তাফিজার রহমান(৩৮)।বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউপির বক্সিপাড়া গ্রামে। পেশায় রিক্সা চালক। ২ সন্তানের জনক তিনি। বড় ছেলে ক্লাশ দশম শ্রেনিতে আর ছোট ছেলে নবম শ্রেনিতে পড়ে। আগে রিক্সা চালিয়ে যা আয় হত তা দিয়ে ৪জনের সংসার কষ্টের মধ্য দিয়ে হলেও মোটামুটি চলতো। কিন্তু করোনা ভীতির কারনে মানুষ এখন আর তেমন বাহিরে বের হচ্ছেন না। আয়-রোজগারও থেমে গেছে তার। সংসারের কথা চিন্তা করে বাধ্য হয়েই তিনি রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছেন যাত্রির অপেক্ষায়।  তার মধ্যেও রয়েছে করোনা ভীতি কিন্তু কি করবেন তিনি?
সরেজমিনে গতকাল শুক্রবার(৩এপ্রিল)সকাল হতে দুপুর পর্যন্ত গোটা পৌরশহর ঘুরে রিক্সাচালকদের মোড়ে মোড়ে রিক্সায় বসে অলস সময় পার করার চিত্রই চোখে পড়ে।
কথা হয় রিক্সা চালক মোস্তাফিজারের সাথে,তিনি জানান,প্যাটের আগুন বড় আগুন,কাম না করলে খামো কি? হামরাও চাই বাইরোত বাহির না হবার।
দামোদরপুর ইউপির তুফানুপাড়া গ্রামের অপর রিক্সা চালক জগীন্দ্রনাথ(৪২)জানান,করোনার ভয় হামারও আছে। কিন্তু কি করমো? একদিন কাম না করলে হামার প্যাটোত ভাত যাবা নায়। রিক্সা নিয়া বাহির হছি, কিছু আয়পানি  হইলেই  চাউল ডাইল কিনি বাড়ি যামো।
রামনাথপুর ইউপির রামকৃষ্ণপুর ঝাকুয়াপাড়া গ্রামের অপর রিক্সাচালক আকতার হোসেন(৫৫)জানান,হামরাও কি চাই হামার ওসুখ হউক ? হামাক যদি কেউ সাহায্য করিল হয় তাইলে হামরাও আর বাহিরোত বের হইনো না হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)বাবুল চন্দ্র জানান,এখন পর্যন্ত এই উপজেলায় ২৩মে.টন চাল,৪শত ব্যাগ সয়াবিন তেল ও আলু এসেছে। এর মধ্যে ৭টন পৌরসভার জন্য এবং উপজেলার ১০ইউপির জন্য দেড় টন করে বরাদ্দ দেয়া হয়েছে। যা প্রয়োজনের তুলনায় নগন্য।
বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান,উপজেলা পরিষদের পক্ষ হতে এবং আমার ব্যক্তিগত তহবিল হতে কর্মহীন দিনমজুর শ্রেনির মানুষদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন অব্যাহত আছে। উপজেলার বিত্তবান মানুষদের নিজ নিজ অবস্থান হতে কর্মহীন দিনমজুর শ্রেনির মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহবানও জানান তিনি। 

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩এপ্রিল/২০
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...