কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
মোফাজ্জল হোসেন(৬৫)। পেশা কৃষি কাজ করা। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউপির বোর্ডেরহাট নামক এলাকায়। নিজের জমি বলতে আছে মাত্র ১০কাঠা। এ দিয়ে তো আর সংসার চলে না তাই অন্যের জমি বর্গা নিয়ে কোন রকমে চালান তার সংসার। তার ১ ছেলে ৩ মেয়ে। ছেলে মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে। স্ত্রী ২ বছর আগে মারা গেছেন। একমাত্র ছেলে হাফিজুল হোসেন(৪৫)। তারও ২ ছেলে ১ মেয়ে নিয়ে কৃষক মোফাজ্জলের সংসার।
শুস্ক মৌসুম বিশেষ করে ইরি চাষের সময় জমি চাষ সহ ফসল উৎপাদন করতে তিনি বেশ সমস্যায় পড়েন। কারন শুস্ক এই মৌসুমে পানির স্তর ক্রমাগত নিচের দিকে নেমে যায়,নদী পুকুর ও বিলের পানি শুকিয়ে যাওয়ার ফলে তার মতো গরীব কৃষকের পক্ষে আধুনিক যন্ত্রপাতি ক্রয় কিংবা পানি কিনে জমিতে দেয়া তার জন্য খুবই কষ্টদায়ক হয়। যদিও কখনো বাধ্য হয়ে পানি কিনে সেচ কাজে ব্যবহার করেন তখন ফসল উৎপাদনে যে খরচ হয় সব মিলে আর তেমন কিছুই অবশিষ্ট থাকে না।
সংবাদ সংগ্রহের উদেশ্যে উপজেলা ঘুরে দেখার সময় বাবা ছেলে মিলে দোন/ঢোঙ্গা দিয়ে জমিতে পানি সেচের দৃশ্য চোখে পড়লে মটর বাইক থামিয়ে তাদের সাথে কথা বললে বৃদ্ধ কৃষক মোফাজ্জল হোসেন এই কথাগুলো জানান।
তিনি জানান,হামরা গরীব মানুষ। এখন পানি সেচের জন্য কত আধুনিক যন্ত্রপাতি বাইর হইছে। স্যালো,ডিপ,মর্টার আরও কতো কি ? হামার এত টাকা নাই যে, যা দিয়া হামরা যন্ত্রগুল্যা কিনবাইর পারি। এমনিতেই পানির দাম দিব্যার পারি না।
তিনি আরও জানান,মোর কপাল ভালো যে,মোর ভুইয়ের পাশোত তাও পানি আছে। না হইলে যে মোর কি হইল হয় ?
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম জানান,আমি ছোট বেলায় দেখেছিলাম কৃষকরা দোন/ঢোঙ্গা আর সেউতি দিয়ে খাল হতে পানি উত্তোলন করে তারা তাদের জমিতে দিতো। এখন আর আগের মতো চোখে পড়ে না। তবে এখনও গ্রামাঞ্চলের কৃষকদের দোন ও সেউতি দিয়ে পানি উত্তোলন মাঝে মাঝে দেখতে পাওয়া যায়।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক রায় জানান,এখন আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য হওয়ায় এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় ও নদী নালা পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় দোন/ঢোঙ্গা আর সেউতির ব্যবহার আর আগের মতো চোখে পড়ে না। তবে যে জায়গাগুলোতে সেচ পাম্প অপ্রতুল সে জায়গাগুলোতে এখনও দোন ও সেউতির ব্যবহার দেখা যায়।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১০মার্চ/১৮
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন