বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

যানজটের শহর বদরগঞ্জ এখন অনেকটাই যানজটমুক্ত







কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

এমারুল হক(৫৭)। বাড়ি উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামে। বদরগঞ্জের হাটবার(সোম ও বৃহঃস্পতি) হওয়াতে তিনি হাটে এসেছেন লাউ ও কাঁচা মরিচ বিক্রি করতে। হাটে এসে তিনি অবাক। হাটবার সহ অন্যদিনেও যে বদরগঞ্জে রাস্তায় যানজট সহ রাস্তার ধারে অগোছালো ভ্রাম্যমান দোকানের কারনে বিশেষ করে হাটের দিনে আসায় দায় হতো অথচ আজ সব কিছুই ফাঁকা। সব কিছুতেই শৃঙ্খলা। নিজের জমির সব্জি বিক্রির পর বাড়ির প্রয়োজনীয় সওদা ক্রয় করে বাড়ির দিকে রওনা হচ্ছেন।
সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গতকাল বৃহঃস্পতিবার(৩১অক্টোবর)দুপুরে বদরগঞ্জ পৌরসভা ঘুরে বেড়ার এক পর্যায়ে দেখা হয় কৃষক এমারুলের সাথে,তিনি এই প্রতিবেদককে জানান,গত হাটবার অর্থ্যাৎ সোমবারেও এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ছিল না। হঠাৎ হাটের এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ কিভাবে ফিরে এল এটাই ভাবছি। তিনি আরও জানান,পরে লোকমুখে শুনলাম বদরগঞ্জ থানার নতুন ওসি এসে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে।
পরে গোটা পৌরশহরের হাট এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়,নিত্য দিনের যানজটের অসহনীয় যন্ত্রনার দৃশ্য অনেকটাই নেই বললেই চলে।
এ সময় কথা হয় যানজট এলাকা নামে পরিচিত হক সাহেবের মোড় এলাকার রড সিমেন্ট ও টিন ব্যবসায়ি জাহাঙ্গীর সরকারের সাথে,তিনি জানান,দীর্ঘ দিনের যানজট দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম,আজ দেখছি অনেকটাই ভিন্ন চিত্র। সত্যিই ভাল লাগছে। বদরগঞ্জে প্রশাসন বিশেষ করে বদরগঞ্জের ওসিকে ধন্যবাদ জানাই তিনি বদরগঞ্জে নতুন এসেই এই ভাল কাজটি করলেন।
কথা হয় দুধহাটি এলাকার তৈরি কাপড় ব্যবসায়ি কৃষ্ণ কুমার সাহার সাথে,গত কয়েকদিন আগেও একদিকে কাঁচা বাজার ব্যবসায়িদের ভীড় অন্যদিকে যত্রতত্র রিক্সা ভ্যান আর অটো রিক্সার দৌরাত্বের কারনে দোকানে কাষ্টমার আসতে পারতো না। অথচ আজ হাটবার হওয়ার পরও নিবিঘের্œ মানুষ চলাচল করতে পারছে। তিনি আরও জানান,জানি না,ক-দিন এত সুন্দর পরিবেশ থাকবে। আমি আশা করবো এই সুন্দর পরিবেশ যেন অব্যাহত থাকে।
কথা হয় বদরগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক আঃ সালামের সাথে,তিনি জানান,যানজট খ্যাত বদরগঞ্জের এই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনাতে বদরগঞ্জে নতুন ওসি হাবিবুর রহমান হাওলাদার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। যানজট সহ বদরগঞ্জের শৃঙ্খলা ফেরাতে ওসি সাহেবের এই মহতি উদ্যোগকে উপজেলার সকল মানুষ তাকে সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করি।
বদরগঞ্জ থানার নবাগত ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান,আমি বদরগঞ্জে নতুন এসেছি। বাল্যবিবাহ,মাদক,যানজট ও সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে কাজগুলি করতে আমার খুব সহজ হবে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩১অক্টোবর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
   




বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

বৃক্ষ যেন জীবন্ত সাইনবোর্ড





কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

লোহার পেরেকে ক্ষত-বিক্ষত গাছগুলি। ক্ষত-বিক্ষত শরীরে প্রচন্ড যন্ত্রনা নিয়ে নিরবে যেন ঠাঁয় দাঁড়িয়ে আছে। কারন গাছে বড় বড় পেরেক দিয়ে সাঁটানো হয়েছে ছোট বড় সাইনবোর্ড আর বিলবোর্ড। যেন দেখার কেউ নেই! 
উপমহাদেশের বিখ্যাত বিজ্ঞানি জগদীশ চন্দ্র বসু প্রমান করেছেন বৃক্ষের যেমন জীবন আছে,তেমনি তার যন্ত্রনা অনুভবের বিষয়টিও রয়েছে।
অথচ আমরা অক্সিজেন ফ্যাক্টরি নামে খ্যাত গাছগুলির শরীর ক্ষত-বিক্ষত করে একদিকে যেমন অমানবিক কাজ করছি অন্যদিকে গাছটি নানা রোগে আক্রান্ত হয়ে জীবনী শক্তি হারিয়ে মারা পড়ছে।
সরেজমিনে গত বুধবার(১৮সেপ্টেম্বর) বদরগঞ্জ উপজেলা ঘুরে পৌরশহরের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলি সহ উপজেলার ১০ ইউনিয়নের রাস্তার ধারে লাগানো গাছগুলিতে  বড় বড় লোহার পেরেক দিয়ে ক্ষত-বিক্ষত করে ছোট বড় সাইনবোর্ড আর বিলবোর্ড সাঁটানোর দৃশ্যই চোখে পড়ে।
কথা হয় বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক সাইফুর রহমান রানার সাথে,তিনি জানান,পৌরশহর সহ গোটা উপজেলায় রাস্তার ধারের গাছগুলিতে ব্যক্তি,প্রতিষ্ঠান ও ডাক্তারদের বড় বড় পেরেক মেরে ছোট বড় সাইনবোর্ড বিলবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। পেরেকের অসহ্য যন্ত্রনা নিয়ে গাছগুলি কোন রকমে বেঁচে আছে। যেন দেখার কেউ নেই। 
কথা হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আমিনুল ইসলামের সাথে,তিনি জানান,বৃক্ষের প্রতি মানুষের সদয় ও যতœবান হওয়া উচিত। কারন বৃক্ষ ছাড়া আমরা বাঁচতে পারবো না।
‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ নামক সংগঠনের বদরগঞ্জ উপজেলা সভাপতি রিয়াজুল ইসলাম জানান, পেরেক দিয়ে জীবন্ত গাছে সাইন বোর্ড লাগানো  ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন। গাছের সাথে এ নিষ্ঠুর আচরন বন্ধের তিনি জোর দাবি জানান।
বদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শরিফুল ইসলাম জানান,জীবন্ত গাছে পেরেক মেরে সাইন বোর্ড লাগানো ঠিক না। এতে গাছটি নানা রোগে আক্রান্ত হয়ে মরে যেতে পারে অথবা গাছটি বিকৃত হয়ে ফুল ফল উৎপাদন ক্ষমতা লোপ পেতে পারে।
উপজেলা বন বিট অফিসার মোর্সেদ আলম জানান,জীবন্ত গাছে লোহার পেরেক দিয়ে সাইন বোর্ড লাগানো অবৈধ,ফরেষ্ট আইনে এটি দন্ডনীয় অপরাধ।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলাম(অতিরিক্ত দায়িত্ব)মোবাইল ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৯সেপ্টেম্বর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

 






মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বদরগঞ্জ প্লাটফর্মের যাত্রি ছাউনির বেহাল দশা,যাত্রিদের দুর্ভোগ চরমে



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

আরিফুর রহমান আবির। বিশ^বিদ্যালয়ের পাঠ শেষ করে চাকুরি করছেন ঢাকার একটি বেসরকারি একটি ফার্মে। বাড়িতে এসে ব্যক্তিগত প্রয়োজনে বদরগঞ্জ প্লাটফর্মে এসেছেন রংপুরে যাবেন বলে। এই সময় বৃষ্টি,তাই তিনি বাধ্য হয়ে চলে এলেন প্লাটফর্মের যাত্রি ছাউনির নীচে। কিন্তু একি! যাত্রি ছাউনি দিয়ে পানি পড়ছে অবিরত। জামা প্যান্ট ভিজে একাকার। তিনি দেখছেন,আর ভাবছেন এতো কোন যাত্রি ছাউনি নয়,এ যেন কোন ঝর্নাধারা। বদরগঞ্জ রেলষ্টেশনের যাত্রি ছাউনির এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন আবির।
শুধু আবির নয় এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সকালে প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রি কারমাইকেল বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থী শিউলি বেগম।
শিক্ষার্থী শিউলি বেগম বলেন,বৃষ্টিতে যাত্রিছাউনির নীচে দাঁড়িয়ে আমার কি লাভ হল ? আমি তো ভিজে একাকার। এই অবস্থায় আমি এখন কিভাবে রংপুরে যাব। জরুরি ক্লাশ ছিল। সামনে আমার পরীক্ষা।
সরেজমিনে গতকাল মঙ্গলবার(১৭সেপ্টেম্বর)সকালে বদরগঞ্জ প্লাটফর্মে গিয়ে যাত্রি ছাউনির নিচে দাঁড়ানো অপেক্ষমান ট্রেনের যাত্রিদের এই দুর্ভোগের চিত্রই চোখে পড়ে।
আরও চোখে পড়ে প্লাটফর্মের যাত্রিছাউনির নীচে বসার স্থানে বৃষ্টির পানিতে ঝবুথবু হয়ে ছোট নাতিকে নিয়ে কোন রকমে বসে থাকা বৃদ্ধা আমেনা বেগম(৬৫)কে। তিনি ট্রেনে যাবেন শ্যামপুরে। বদরগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি এই প্রতিবেদককে জানান,গাও(শরীর)তো ভিজি একাকার,এখোন কি আর করা যাইবে,বাড়িততো যাবার নাগবে। ভয় নাগোছে ঝড়ির(বৃষ্টি)পানিত যদি নাতিটার জ¦র আইসে। 
বদরগঞ্জ প্লাটফর্মে যাত্রি ছাউনিটি নির্মিত হয় ২০০০ সালের ২১জুলাই। এই সময়ের মধ্যেই যাত্রিছাউনিটির টিন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। গোটা যাত্রি ছাউনি দিয়ে সামান্য বৃষ্টিতেই অঝোর ধারায় বৃষ্টি ঝরে। আকাশ মেঘ করে এলেই ট্রেনের যাত্রিরা জামা কাপড় ভিজে যাবার ভয়ে ভীত হয়ে পড়েন।
এ বিষয়ে কথা হয় বদরগঞ্জ রেলওয়ে ষ্টেশন ম্যানেজার আঃ মাজেদের সাথে,তিনি জানান,উর্দ্ধতন কর্তৃপক্ষকে এই যাত্রি ছাউনিটির বিষয়ে লিখিতভাবে জানিয়েছি,আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এর সমাধান হবে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৭সেপ্টেম্বর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪






 



শনিবার, ৮ জুন, ২০১৯

কয়েকদিন পরেই বাজারে আসতে শুরু করবে আমের রাজা হাড়িভাঙ্গাঁ


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

আর মাত্র কয়েকদিন পরেই বাজারে আসতে শুরু করবে আমের রাজা হাড়িভাঙ্গা। পাতলা পর্দা মাংসল বিশিষ্ট আর সু-স্বাদু হবার কারনে আমটির এত জনপ্রিয়তা। হাড়িভাঙ্গা আম পছন্দ করেন না দেশে এমন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। ইতোমধ্যে আমটি লালচে আভা ছড়াতে শুরু করেছে। রংপুর অঞ্চলের মানুষ এখন আর হাড়িভাঙ্গা আমটিকে শুধু আর আম হিসেবেই দেখছেন না,দেখছেন গ্রামিন অর্থনীতির অফুরন্ত সম্ভাবনার দ্বার হিসেবে।
সরেজমিনে গতকাল শনিবার(৮জুন)বদরগঞ্জ উপজেলার আম বাগান ঘুরে হাড়িভাঙ্গা আমের লালচে বর্ন ধারন করার চিত্রই চোখে পড়ে।
কথা হয় উপজেলার কালুপাড়া ইউপির হাড়িভাঙ্গা আমচাষি মাহাফুজ ওয়াহিদ চয়নের সাথে,তিনি জানান,গত কয়েক বছরের তুলনায় এবার আমার বাগানে অনেক বেশি আম ধরেছে। শুধু আমার বাগানেই আম বেশ ধরেছে তাই নয় কম বেশি সকলের আম বাগানে পর্যাপ্ত পরিমানে আম ধরেছে।
তিনি জানান,এ বছর আমি আম বাগান বিক্রি করেছি ৪২ লক্ষ টাকায়। যারা বাগান কিনেছে আশা করছি এবার তাদের অনেক বেশি লাভ হবে।
তিনি আরও জানান,এ বছর আম বাগানগুলোতে যে পরিমানে আম ধরেছে,যদি আমগুলোকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষন করা যেতো তাহলে কয়েক বছরের ঘাটতি পুরন করা সম্ভব হতো। সাধার মানুষও সারা বছর সু-স্বাদু এই আম পেত।
কথা হয় উপজেলার রামনাথপুর ইউপির আমচাষি হাসান মাহমুদের সাথে,তিনি জানান,এ বছর আমের বাম্পার ফলন হয়েছে। রাজশাহীর এক আম ব্যবসায়ির কাছে বাগান বিক্রি করেছি ৪৫লক্ষ টাকায়। আশা করছি আমার বাগান কিনে তারাও অনেক লাভবান হবেন।
তিনি জানান, ১২’শত হাড়িভাঙ্গা আম গাছ নিয়ে আমার বাগান। ইতোমধ্যে আমে রং আসতে শুরু করেছে। বাজারে আসতে আরও কয়েকদিন সময় লাগবে।
তিনি আরও জানান,আমে অহেতুক কীটনাশক প্রয়োগ কিংবা মানুষের স্বাস্থ্যহানি হবে না এই বিষয়টি মাথায় রেখেই আমি আমার বাগান পরিচর্যায় নিজেই সময় দিয়েছি। দাম দিয়ে মানুষ আম কিনবে আর আম স্বাস্থ্য স¤œত হবে না এটা কি হয় ? আমি চাই আমার বাগানের আম মানুষ নিশ্চিন্তে ক্রয় করুক। কারন এটাই আমার ব্যবসার পুঁজি। সততা ছাড়া তো আর ব্যবসা হবে না।
বদরগঞ্জ উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক রায় জানান,বদরগঞ্জ উপজেলায় হাড়িভাঙ্গা জাতের আম বাগান রয়েছে ৩৯৫ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় বেশি।
তিনি আরও জানান,এ বছর হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলন হয়েছে।
বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার গোলাম মোস্তফা মোঃ জোবাইদুর রহমান জানান,বদরগঞ্জে হাড়িভাঙ্গা জাতের আম বাগানের সংখ্যাই বেশি। ফলন ও দাম বেশি পাওয়ায় হাড়িভাঙ্গা আম বাগানের সংখ্যা এ উপজেলায় দিন দিন বেড়েই চলেছে।
তিনি আরও জানান,হাড়িভাঙ্গা আমটিকে যদি প্রকৃত অর্থে সংরক্ষনের ব্যবস্থা করা যেত তাহলে শুধু রংপুর অঞ্চলে নয় জাতীয় অর্থনীতিতে আমটি গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারতো।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৮জুন/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪


 


শুক্রবার, ৭ জুন, ২০১৯

বদরগঞ্জ উপজেলা ক্রিকেট প্রিমিয়ারলীগ-২০১৯ উদ্বোধন



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ


মাদক ও জুয়াকে না বলি,ক্রিকেটকে হাঁ বলি এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে বদরগঞ্জ উপজেলা ক্রিকেট প্রিমিয়ারলীগ-২০১৯ প্রথম আসরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার(৭জুন)বিকেলে বাসষ্ট্যান্ড বয়েজ ক্লাবের আয়োজনে বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে ক্রিকেট প্রিমিয়ালীগের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য রংপুর-২ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক।
সাংবাদিক আঃ রাজ্জাক রাজুর সার্বিক সহযোগিতায় বাসষ্ট্যান্ড বয়েজ ক্লাবের সভাপতি আশিকুর রহমান শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট,উপজেলা নির্বাহি অফিসার নবীরুল ইসলাম,পৌর মেয়র উত্তম সাহা,জেলা পরিষদ সদস্য মমতাজ আলি,মোহসিনা বেগম,উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক টুটুল চৌধুরি,বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তাজুল ইসলাম,বিশিষ্ট ঠিকাদার রবিউল ইসলাম রবি,উপজেলা আওয়ামি যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরি পলিন।
আরও উপস্থিত ছিলেন,বদরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক আব্দুল্লাহ্ আল মামুন,প্রভাষক মমিনুল হক প্রমুখ।
উল্লেখ্য,ক্রিকেট প্রিমিয়ারলীগে পৌরশহরের ৪টি দল অংশ গ্রহন করে।


বদরগঞ্জ,রংপুর
তারিখ-৭জুন/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪


 

 


বুধবার, ১৫ মে, ২০১৯

আত্ম মানবতার সেবায় বদরগঞ্জের গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থা


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
 গৃহহীন,নাম পরিচয়হীন,অসুস্থ্য মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে বদরগঞ্জের গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থা নামে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বদরগঞ্জ উপজেলা সদর হতে ৬কিঃমিঃ
পশ্চিমে রামনাথপুর ইউপির হাসিনা নগর নামক স্থানে। প্রতিষ্ঠানটি গড়ে তোলেন ২০১২ সালে মারুফ কেইন নামে এক যুবক। শুরুতে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হলেও বর্তমানে এলাকার অনেকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। 

৪টি খড়ের আঁটি,২টি চটের বস্তা,১টি কম্বল আর ভাড়া করা টিনশেড ঘর দিয়ে শুরু হয়েছিলো এর কার্যক্রম। ধীরে ধীরে এগিয়ে আসেন অনেকেই। এভাবে এক মুষ্টি চাল হতে যেমন ১কেজি চাল,তেমনিভাবে গ্লাস,প্লেট,মশারি,পুরাতন কাপড় সহ প্রয়োজনীয় জিনিষপত্র অসহায় মানুষের সেবায় যোগ হতে থাকে প্রতিদিন।
প্রতিষ্ঠানের কার্যক্রম বাড়ার সাথে সাথে মারুফ কেইন তার নিজের অর্থে কেনা জমিটুকুও দান করেন সংস্থাটির নামে। আর এখানেই গড়ে ওঠে গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব অবকাঠামো।
সরেজমিনে গত মঙ্গলবার(১৪মে)সকালে উপজেলার রামনাথপুর ইউপির হাসিনানগর নামে গ্রামে অবস্থিত গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে পরিচয়হীন অসহায় গৃহহীন নারীদের চোখে পড়ে। তাদের বেশিরভাগই মানষিকভাবে অসুস্থ্য হওয়ায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
কথা হয় গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থ্যার নির্বাহি পরিচালক মারুফ কেইনের সাথে,তিনি জানান,রাস্তার ধারে বাসষ্ট্যান্ড কিংবা ষ্টেশন চত্ত্বরে কিছু পরিচয়হীন মানুষ খাবার কিংবা চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে,আমরা তাদেরকে আমাদের এখানে নিয়ে এসে যতœ ও সেবা দিয়ে থাকি। সুস্থ্য হওয়ার পর যারা নাম ঠিকানা বলতে পারেন আমরা তাদের পরিবার পরিজনকে ডেকে তাদের হাতে হস্তান্তর করি।
আর যারা নাম ঠিকানা বলতে পারেন না আমরা তাদের আমাদের এখানে আজীবন রাখার ব্যবস্থা করি। বর্তমানে আমাদের এখানে ৪৫জন অসহায় গৃহহীন মানুষ বাস করছে।
তিনি আরও জানান,সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদের কাছ হতে সহায়তা পেলে অসহায় এই মানুষগুলিকে সেবা দেয়া তার সংস্থার জন্য আরও সহজ হবে।
রামনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন জানান,মারুফ কেইন মানবতার সেবায় যে কাজগুলি করছে তাকে সাধুবাদ জানাই। আমি আশা করবো সমাজের বিত্তবান মানুষরা অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৫মে/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪













বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

লিচুর দানায় প্রোথিত কৃষকের আগামির স্বপ্ন



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

কয়েক দিন আগেও লিচু গাছগুলি ছিল মুকুলে পূর্ন। সময়ের সাথে সাথে মুকুলের পেট চিড়ে বের হয়েছে দানা। এ দানাগুলিতে যেন প্রোথিত রয়েছে কৃষকের স্বপ্ন। আগামির স্বপ্নে বিভোর কৃষকরা তাই তাদের লিচু বাগানকে পরিচর্যা করে চলেছেন পরম মমতায়। কারন এরই উপর নির্ভর করছে নিজেদের আর্থিকভাবে সচ্ছল হওয়া,সন্তানদের লেখাপড়া সহ ভরনপোষনের কাজ। তাই তাদের এই প্রাণান্তকর চেষ্টা।
সরেজমিনে গত মঙ্গলবার(৯এপ্রিল)উপজেলার লিচু বাগান ঘুরে দেখা যায়,কেউ সার মাটি দিয়ে গাছের গোড়া পরিচর্যা করছেন কেউবা ভিটামিন-হরমোন স্প্রে করছেন,যাতে লিচুর দানাগুলি দ্রুত পূর্ণতা পায়।
কথা হয় উপজেলার রাধানগর ইউপির দিলালপুর মাদারগঞ্জের লিচু চাষি আফজাল হোসেনের সাথে,তিনি জানান,এবার আমার বাগানে লিচু বেশ ধরেছে। এই সময়টাতে গাছের পরিচর্যা খুব জরুরি। তা না হলে কাঙ্খিত ফলন পাব না।
তিনি আরও জানান,বৈরি আবহাওয়ার কারনে একটু শংকায় আছি,যদি আবহাওয়া অনুকুলে থাকে কয়েক লক্ষ টাকার লিচু বিক্রি করতে পারবো বলে আশা করছি। 
কথা হয় উপজেলার কালুপাড়া ইউপির জামুবাড়ি(মায়াভুবন)গ্রামের লিচু চাষি রায়হান গোলাম কবিরের সাথে,তিনি জানান,আমার ১০বিঘা জমির উপর লিচু বাগান। আমার বাগানে চায়না থ্রি,বেদনা এবং বোম্বে জাতের লিচু গাছ আছে। এই সময়টাতে বেশি ভয় লাগে কারন কখন যে আবহাওয়া বৈরি হয় ? আর সবকিছু ঠিকঠাক থাকলে গত বছরের চাইতে লিচুর বেশি ফলনের আশা করছি।  
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা(উদ্ভিদ সংরক্ষন)কনক রায় জানান,উপজেলায় ৩৭০হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। আবহাওয়া অনুকুলে থাকলে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা আছে।
বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুবর রহমান জানান,এ উপজেলায় দিন দিন লিচু বাগানের সংখ্যা বেড়েই চলেছে। যদি আবহাওয়া শেষ পর্যন্ত অনুকুলে থাকে তবে লিচু চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন।
 

বদরগঞ্জ,রংপুর
তারিখ-১০এপ্রিল/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...