শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯

এমপি ডিউককে মন্ত্রি হিসেবে দেখতে চায় বদরগঞ্জবাসি


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
একজন বিনয়ি মিশুক ও সজ্জন ব্যক্তির নাম আহসানুল হক চৌধুরি ডিউক এমপি। এলাকায় ডিউক নামেই যার ব্যাপক পরিচিতি। সদ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গত দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার কারনে রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ)তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নও করেছেন। ফলশ্রুতিতে তিনি আবারও হয়েছেন সংসদ সদস্য।
সাধারন মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় হবার অন্যতম কারন হল,যে কোন সমস্যা নিয়ে যে কেউ অনায়েসে তার কাছে পৌঁছাতে পারেন। সাধারন মানুষ তাকে(এমপি মহোদয়)জানাতে পারে তাদের কষ্টের কথা,ভাললাগার কথা এবং তিনি ধৈর্যের সাথে মানুষের কথা শুনে তা সমাধানের চেষ্টা করেন। এই বিষয়টি তার সবচাইতে বড় গুন। কারন এ অঞ্চলের মানুষ আরও অনেক সংসদ সদস্যকে দেখেছেন তাদের কাছে পৌঁছানো সাধারন মানুষের জন্য এক সময় একটি কষ্টসাধ্য ব্যাপার ছিল।
আমরা সবাই জানি,মরহুম আনিছুল হক চৌধুরি(সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রি)পর দীর্ঘ সময়(বছর)অতিবাহিত হয়ে গেলেও এই সংসদীয় আসনের কোন এমপি মন্ত্রি হতে পারেননি।
আমরা সাধারন মানুষ এও জানি,একজন এমপি তার নিজ নির্বাচনী এলাকার জন্য আপ্রান চেষ্টা করেও যতটুকু কাজ করতে পারেন,যদি সেই নির্বাচনী এলাকার কোন এমপি মন্ত্রি হন তাহলে যে উন্নয়নের বন্যা বয়ে যায়,এ বিষয়টিও আমরা সাধারন মানুষ ভালভাবেই জানি এবং বুঝি।
বর্তমান প্রধানমন্ত্রি জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশে^র মানচিত্রে বাংলাদেশকে যে আকাশসম উচ্চতায় নিয়ে গেছেন আমি একজন অতি সাধারন নাগরিক হিসেবে গর্ববোধ করি। আরও গর্ববোধ করি তার মানবতার জন্য। যিনি মিয়ানমারের অসহায় নাগরিকদের দেশে আশ্রয় দিয়েছেন। কারন আমরাও তো একটা সময়ে(মহান মুক্তিযুদ্ধ)অন্য দেশের আশ্রিত ছিলাম। এটাই মহানুভবতা। যে দেশের প্রধানমন্ত্রি এতটা মহানুভব হতে পারেন সেই দেশের একজন সাধারন নাগরিক হিসেবে আমি গর্ববোধ করতেই পারি। আরও গর্ববোধ করি বাংলাদেশ আমার প্রিয় জন্মভুমি।
আমরা রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ)নির্বাচনী এলাকার সাধারন মানুষ,আমাদের মহানুভব প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনার কাছে আবেদন নিবেদন ও অনুরোধ করছি,আমাদের এলাকার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক ভাইকে মন্ত্রিত্ব দিয়ে আপনার নির্বাচনী অঙ্গিকার “প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করার” লালিত স্বপ্নকে বাস্তবায়নের কাজে(এমপি ডিউককে)পাশে রাখবেন। আমার মত আমাদের নির্বাচনী এলাকার সকল সাধারন মানুষও চায় ডিউক ভাই মন্ত্রি হয়ে আমাদের(বদরগঞ্জ-তারাগঞ্জ) এলাকার আরও আরও বেশি উন্নয়ন করবেন। আগামির সুখি সমৃদ্ধশালি উন্নত বাংলাদেশ দেখার প্রত্যাশায়।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৫জানুয়ারি/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
 

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...