মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

অন্ধত্ব দমাতে পারেনি বদরগঞ্জের সালিহুরকে



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

সালিহুর রহমান(২০)। শ্যামলা মাঝারি গড়নের এক দৃষ্টিপ্রতিবন্ধি ছাত্রের নাম। বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউপির ফয়েজের পাড়া গ্রামে। দিনমজুর পিতার ২ সন্তানের মধ্যে সালিহুর ছোট। দৃষ্টি প্রতিবন্ধি হলেও তার লেখাপড়ার প্রতি আগ্রহ এতটাই যে দিনমজুর পিতা আঃ রউফ বাধ্য হন দৃষ্টি প্রতিবন্ধি স্কুলে ভর্তি করিয়ে দিতে। বর্তমানে সে ডিগ্রি পরীক্ষার্থী। পরীক্ষা শেষে কথা হয় সালিহুরের সাথে।
সে জানায়; ছোট বেলা হতে লেখাপড়া করতে আমার ভীষন ভাল লাগতো। কিন্তু আমার কপালটাই খারাপ আমি জন্মান্ধ। আমার বাবা মা আমাকে নিয়ে খুবই চিন্তা করতো। আমি নিজেও বুঝতাম আমার দরিদ্র পিতা-মাতার আমাকে নিয়ে খুবই ভাবনা তাদের।
সালিহুর জানায়; পাশের গ্রামের এক স্কুল শিক্ষকের পরামর্শে এবং আমার লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে আমার দরিদ্র পিতা অনেকটা বাধ্য হয়েই দৃষ্টি প্রতিবন্ধি স্কুলে ভর্তি করে দেন। সেখানে মুলতঃ আমাদের ব্রেইল(হাতের স্পর্শ) পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আমি জিপিএ ৪ পেয়েছি ।
সালিহুর আরও জানায়; আমার চাইতে জুনিয়র কোন শিক্ষার্থী আমার পরীক্ষার সময় সহযোগিতা করতে পারে। আমি তাকে উত্তর জানিয়ে দেই আর সে খাতায় লেখে। ডিগ্রি পরীক্ষা মোটামুটি ভালই হচ্ছে।
আমি লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে চাই। অন্ধদের পাশে দাঁড়াতে চাই।
কালুপাড়া ইউপির ফয়েজের পাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য নজরুল ইসলাম জানান; সালিহুর অত্যন্ত ভাল ছেলে। প্রচন্ড আগ্রহ ও অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে সামনের দিকে নিয়ে যায় অন্ধ সালিহুর তার প্রমান।  আমাদের গ্রামের সুস্থ্য শরীরের অসংখ্য ছেলেমেয়ে লেখাপড়া করে না । অথচ সালিহুর ডিগ্রি পরীক্ষা দিচ্ছে। আমি বিশ^াস করি সালিহুর একদিন বড় হবেই।
বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম জানান; একই গ্রামে আমাদের গ্রামের বাড়ি। সালিহুর অত্যন্ত ভাল ছেলে। আমি আশ্চর্য হয়ে যাই,অন্ধত্ব তাকে দমাতে পারেনি। আমার বিশ^াস সে এগিয়ে যাবেই।  
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান; ডিগ্রি পরীক্ষার্থী সালিহুর অনেক ভাল ছেলে। মাঝে মাঝে তার রুমে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি সে পরীক্ষা ভাল দিচ্ছে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-২৫জুলাই/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪ 

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

শেখের বেটি হামাক কারেন্ট দেছে

 
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

শেখের বেটি হামাক কারেন্ট দিছে। হামরা জীবনেও ভাববার পারি নাই হামার মতন গরীব মানুষের বাড়িত কারেন্ট আসপে। এলা থাকি আর হামাক আন্ধারোত থাকবার নাগবার নায়। গত কালই হামার স্বপ্ন পুরন হইছে। কথাগুলো বললেন বিলের ধারের বাসিন্দা আনজিরা বেগম(৫০)।
বদরগঞ্জ পৌরশহর হতে ৬ কিমি (পুর্বে) দুরে অবস্থিত শোবোডোবো নামক বিল। বিলের ধারে সরকারি পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়েছে আনজিরা সহ ৭২টি অসহায় দুস্থ্য পরিবার। অসহায় দুস্থ্য এই মানুষগুলি অন্যের জমিতে কাজ করে,রিক্সা-ভ্যান চালিয়ে ,মাটি কাটার কাজ করে কোন রকমে জীবিকা নির্বাহ করে। এরা সকলেই ভুমিহীন। প্রায় ২০বছর ধরে বিলের ধারে এরা বসতি স্থাপন করেছে। এত দিন এখানে কোন উন্নয়নের ছোঁয়া না লাগলেও বর্তমান এমপি আহসানুল হক চৌধুরি ডিউক তাদের দুর্দশার কথা বিবেচনা করে অসহায় এই মানুষগুলিকে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই শুক্রবার রাতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রানালয়ের আওতায় প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৩৬০০ ওয়ার্ট বিশিষ্ট সৌর বিদ্যুৎ প্লান্ট উদ্বোধন করেন। এতে করে ৭২টি পরিবার সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হল। আরও আলোকিত হল মসজিদ,মাদরাসা,মন্দির,শ্বশা¦ান ও মৎস্যজীবি সমিতি। 
কথা হয় বিলের পাড়ের বাসিন্দা আলফাজ মিয়া(৬৫)সাথে,তিনি জানান; ডিউক(এমপি) বাবাজির জন্যে হামার দোয়া থাকিল। ওয় যেন আবারও এমপি হয়। হামার কথা এতদিন কেউ ভাবে নাই।
তিনি আরও জানান;একটা বাড়িত ১টা কারেন্টের বল দিছে,২টা করি বল দেলে ভাল হইল হয়।
রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক জানান; আওয়ামিলীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশে উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের রুপকার জননেত্রি শেখ হাসিনা।
আমি এমপি হওয়ার পর দুই উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। আগামিতে সেই ধারা অব্যাহত থাকবে। উপজেলার সবখানে বিদ্যুৎ দেয়া হবে। যেখানে বিদ্যুৎ যাবে না সেখানে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান; বিলের ধারে দুস্থ্য পরিবারগুলো আজ হতে আলো পেল। এখন এ সব অসহায় দুস্থ্য পরিবারগুলোর স্বাস্থ্য স্যানিটেশন সহ সকল বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে।


বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৫জুলাই/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

 

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...